বৌবাজার, শাহী মহল্লা, নুরবাগ এর জনগণ মানছেনা লকডাউন
স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেন / নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের বৌবাজার, শাহী মহল্লা, নুরবাগ এর জনগন মানছেনা লকডাউন। যেখানে নারায়ণগঞ্জ জেলায় করোনা মহামারী বিষধর সাপের মত ছোবল দিয়েছে মানুষের প্রাণে সেখানে এই এলাকাগুলোর মানুষ সরকারের কোনো বিধিনিষেধ না মেনে রাস্তায় নির্বিঘ্নে চলাফেরা করছেন। চায়ের দোকান থেকে শুরু করে সকল দোকানপাট খোলাএবং যানবাহন চলাচল করছে। যেকোনো সময় ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়তে পারে করোনা মহামারী। তাই অতি দ্রুত এই সব এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসন এর সহায়তায় এই এলাকাগুলোতে কার্ফু জারি করা উচিত। যেখানে মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৪ আসনের আলহাজ্ব একেএম শামীম ওসমান সবাইকে হাত জোড় করে মিনতি করে ঘরে থাকতে বলেছেন এবং নারায়ণগঞ্জ এর একটি মানুষও যেন আর করোনা মহামারী ভাইরাসে না মৃত্যুবরণ করেন তার জন্য নারায়ণগঞ্জের প্রতিটি এলাকায় হোম লকডাউন করেছেন প্রয়োজনে কার্ফু জারি করার কথা বলেছিলেন। কারণ, যে লাশে গোসল জানাজা দেওয়া যায়না পরিবারকে কাছে পাওয়া যায় না সে মৃত্যু কেউই আশা করে না। দ্রুত এসব এলাকার মানুষ জনের আরো সচেতন হওয়া প্রয়োজন। আর না হলে নারায়ণগঞ্জ আরো ভয়াবহ রূপ ধারণ করবে। এই বাংলা নববর্ষের নতুন বছর সকলের জন্য সুখ বয়ে আনুক। তাই নারায়ণগঞ্জ এর এসব এলাকার মানুষজনের নিজ পদক্ষেপে ঘরে থেকে নিজেকে বাঁচানো উচিত এবং করোনা থেকে অন্যকে বাঁচানো প্রয়োজন।


কোন মন্তব্য নেই