Header Ads

  • সংবাদ শিরোনাম

    করোনা প্রতিরোধে আমি সর্বাত্মক প্রচেষ্টা নিয়ে মুলাদী বাবুগঞ্জ বাসীর পাশে আছি-মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু


    স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেনঃ- 

    মুলাদি বাবুগঞ্জ এর নয়নের মনি চৌকস রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধের বীর সৈনিক বরিশাল- ৩ এর মাননীয় সংসদ সদস্য ১২১, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু। তিনি প্রতিটি দুর্যোগের সময় মুলাদি বাবুগঞ্জ বরিশাল ৩ আসনের জনসাধারণের পাশে ছিলেন এবং আছেন। করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য এ পর্যন্ত যে পদক্ষেপগুলো বাবুগঞ্জ-মুলাদী বাসীর জন্য নিয়েছেন তা নিয়ে তিনি প্রতিবেদক এর সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন, গোটা বিশ্ব আজ মরন ব্যাধি করোনা ভাইরাসের কারনে নিস্তব্দ, থমকে গেছে জীবন যাত্রা। বন্ধ হয়নি মৃত্যুর মিছিল , প্রতিদিন  বিশ্বজুড়ে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। তাই আমরা সকলে মিলে এই মরন ব্যাধি  করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সচেতেনতা গড়ে তুলি, কারন একমাত্র সচেতেনতাই পারে করোনা ভাইরাসকে পরাজিত করতে। করোনা ভাইরাসের সচেতেনতায় বিশ্ব স্বাথ্য  সংস্থা (WHO) ও আইইডিসিআর এর সকল নির্দেশনা মেনে চলার জন্য সকলকে বিশেষভাবে  অনুরোধ করছি। জনসমাগম এড়িয়ে চলুন এবাং যার যার অবস্থান থেকে করোনা ভাইরাস  মোকাবেলায় জাতিকে সহায়তা করুন।আমি আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ্।  উভয় উপজেলায় ইতিমধ্যেই তিন শতাধিক পাবলিক প্লেসে জনগনের হাত ধোয়ার জন্য  হ্যান্ড স্যানেটাইজার সাবান পানি রাখা হয়েছে, মাক্স সহ সকল প্রকার এন্টি  ভাইরাস উপকরন বিতরন অব্যহত রয়েছে, নিজ অর্থায়নে মুলাদি বাবুগঞ্জ এ দশ হাজার অসহায় হতদরিদ্র লোকের খাদ্য সামগ্রী ব্যবস্থা করেছি। তার এই পদক্ষেপকে আন্তরিকভাাবে স্বাগত জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুকিতুর রহমান কিসলু এবং জাতীয় পার্টির সদ্য যোগদানকৃত সাইফুল ইসলাম সুুমন মোল্লা সহ বরিশাল-৩ এর সকল জাতীয়় পার্টির নেতাকর্মী।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad