Header Ads

  • সংবাদ শিরোনাম

    লকডাউনের মধ্যে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন ডাক্তার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, নয়ন ঘোষ /
    চাঁপাইনবাবগঞ্জে করোনা মোকাবেলায় আমাদের দেশের ডাক্তার,ও অন্যান্য মেডিকেল কর্মীরাসব চাইতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন।আমাদের কে সুস্থ রাখার জন্য তাঁরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ডা:মোঃ মাহফুজ রায়হান। তিনি আরো জানান, মহান আল্লাহতালার উপর ভরসা করেন।

    বর্তমানে করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে, আজ বৃহস্পতিবার ২থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা ক্লিনিক রোগী দেখবেন। ডাক্তার মাহফুজ রায়হান বলেন,নিজের  জীবনের ঝুঁকি নিয়ে এই মুহূর্তে তাদের সেবা দিতে হবে।

    সরজমিনে গিয়ে দেখা এই সময় যাদের বাড়িতে স্বাস্থ্যকর্মী যেমন ডাক্তার, নার্স বা হাসপাতালে কাজে যুক্ত অন্যান্য কর্মী আছেন
    তারাই বোঝেন স্বার্থত্যাগী পরিষেবা কাকে বলে। আমাদের মতো সবাই যখন নিজেদের বিচ্ছিন্ন করে সুস্থ থাকতে ব্যস্ত, তারা তখন জীবনের ঝুঁকি নিয়ে ডিউটি করতে ব্যস্ত। কোন ছুটি নেই, বিশ্রাম নেই।এর জন্য আলাদা দম লাগে, আলাদা ত্যাগ লাগে। কখনো ভেবে দেখেছেন তাদের বাড়ির লোকজনের কথা।

    তাদের বাড়িতে ও কিন্তু বাচ্চা ছেলে মেয়ে, বৃদ্ধ বাবা মা সবাই থাকেন। যে কোন মূহুর্তে তারাও সংক্রামিত হতে পারেন ।তার ও পর এই ভাবে মুখে মাস্ক পড়ে, ড্রেস পড়ে গ্লাভস পড়ে সারাক্ষণ ডিউটি করাটা কষ্ট কর তা শুধুমাত্র যারা করে তারাই বোঝে। তাদের সবার প্রতি আন্তরিক বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া। তাদের আন্তরিক প্রচেষ্টায় হাসি ফুটে উঠুক নিরাময়কামী আর্ত মানুষের মুখে করোনা হেরে যাক, জয় হোক মানুষের, জয় হোক বিজ্ঞানের, জয় হোক পৃথিবীর।
    সবাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad