Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে নূরনগর ব্লাড ব্যাংকের উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ


    নিউজ ডেস্ক:

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে করোনা ভাইরাসকে কেন্দ্র করে দেশের সংকটময় পরিস্থিতি মোকাবেলা করা ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নূরনগর ব্লাড ব্যাংকের সকল সদস্যদের সহযোগিতায় এলাকার অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। 

    গত বুধবার (০১/০৪) শিবপুর ইউনিয়নে এ বিতরণ সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে শিবপুর ইউনিয়নের প্রায় ১৩টি গ্রামের অসহায় পরিবারকে চাল,ডাল, তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়।

    সংগঠনের সভাপতি মোঃ আব্দুল্লাহ বলেন, "আমরা সবসময় সামাজিক কার্যক্রম চালিয়ে যাব। মানুষ মানুষের  জন্য আমরা এটা সবসময় বিশ্বাস করি। সমাজের বিত্তবানদেরকে আমি অনুরুধ করব তারা যেন এই দুর্যোগ পূর্ন মুহুর্তে নিজেদের সামর্থ অনুযায়ী এগিয়ে আসে। আপনারা সমাজের সেবা নিজেকে নিয়োজিত করুন।"

    এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম( নিরব), রিয়াদুল হক রিমন, শিশির রায়হান, অর্নব,আজিজুল সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

    উল্ল্যখ্য ব্লাড ব্যাংক গ্রুপিং মানুষের বিপদের সময় রক্তদান ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে ইতিমধ্যে তারা এলাকায় সাড়াজাগিয়েছে।

    তথ্য প্রেরণ: মোহাম্মদ খাইরুল এনাম, নবীনগর।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad