Header Ads

  • সংবাদ শিরোনাম

    বখতিয়ার পাড়া এলাকা স্বেচ্ছায় লকডাউন।

    অধ্যক্ষ কাজী মোঃ আবদুল হান্নান, চট্টগ্রাম জেলা প্রতিনিধি। 

    চট্টগ্রামে একাধিক করোনা রোগী শনাক্ত এবং দেশব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে সারা দেশে আতংকের পাশাপাশি মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

    সচেতনতার ধারাবাহিকতায় আনোয়ারা উপজেলার শত শত বর্ষের ঐতিহ্যবাহী বখতিয়ার পাডাস্থ "বখতিয়ার নবীর সংঘের" উদ্যোগে এলাকায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেন।
    গতকাল (৭-৪) সকাল থেকে তাদের কার্যক্রম শুরু করেন।

    এই প্রসঙ্গে বখতিয়ার নবীন সংঘের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মুহাম্মাদ ইলিয়াস সোবান জানান যে, অত্র এলাকার প্রতিটি বাসা-বাড়িতে গিয়ে  জানান যে,  অন্য এলাকার কোন আত্মীয়-স্বজন আসতে পারবেনা এবং তাদেরকে বাসার মধ্যে অবস্থান করার জন্য অনুরোধ করা  হয়েছে এবং প্রতিটি এলাকার রাস্তার মোড়ে মোড়ে, বাড়ির সামনে  গিয়ে মাইকিং করা হয় এবং জীবাণুনাশক স্প্রে করা হয়।

    কিভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করবে সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। ছিরাবটতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে এবং হাজীর পুকুরের সামনে এবং বখতিয়ার নবীন সংঘ ক্লাবের পূর্ব পাশের রাস্তা বাঁশ দিয়ে  একেবারে লকডাউন করে দেয়া হয়, যাতে অন্য এলাকার  কোন গাড়ি এই এলাকায় প্রবেশ করতে না পারে এবং ছিরা বটতলীর সবকটি রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়৷ 
    এই প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, করোনার ভয়াবহতা এখন মানুষ টের পেতে শুরু করেছে। এখন নিজেরাই সচেতন হয়ে সুরক্ষায় উদ্যোগী হয়েছে। গতকাল নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা দৈনিক এই প্রতিবেদনকে বলেন, বিষয়টি খুবই জরুরি। মানুষ যত বেশি ঘরে থাকবেন ততই নিরাপদ থাকবেন। তাই আমরা মানুষকে ঘরে রাখার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করছি। এখন বিভিন্ন  এলাকায় মানুষ যদি নিজেরাই ঘরে থাকার ব্যাপারটি শতভাগ নিশ্চিত করে তাতে তাদের নিরাপত্তার পাশাপাশি অন্যদের নিরাপত্তাও নিশ্চিত হয়। তাই যারা এই ধরনের উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ দিয়েছেন জানান । এই ধরনের লকডাউনে চলে যাওয়া এলাকাগুলোতে জরুরি প্রয়োজনে পুলিশ সবধরনের সহায়তা দেবে বলেও তিনি আশ্বস্ত করেন।

    এই কাজে সহায়তা করেন জনাব মোঃ ইলিয়াস ছোবান, ভারপ্রাপ্ত সভাপতি, লেখক মোঃ বশির রিফাত,আব্দুল মমিন বাবর, আব্দুল কাইয়ুম,
    শাহাদাত হোসেন, আব্দুল কাদের, ইরফান, রুবেল, ডাক্তার আবুল খায়ের, মোহাম্মদ নূর, ইমরান সোহেল, সামির, আব্দুল হালিম, সৈয়দ পাঠান, মোহাম্মদ নূর,

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad