Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্ট অব্যাহত

     

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, নয়ন ঘোষ / 

    চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে।  সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে সোমবার দিনভর মোবাইল কোর্ট পরিচলানা করা হয়। এ সময় জেলা শহরের পুরাতন বাজার, নিমতলা, খালঘাট ও সদর উপজেলার রামজীবনপুর এলাকায় মোট ২৩টি মামলা হয়। এর মধ্যে ৭টি দোকান ও ১৬ জন পথচারীকে সরকারি নির্দেশনা অমান্য করায় মোট ৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

    সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহানের নেতৃত্বে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ শিবতলা এলাকায় এক দোকানদারকে ২ হাজার টাকা ও স্লুইস গেট এলাকা এলাকায় একজনকে ৫০০ টাকা জরিমানা করেন।

    অপর দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জামানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বারঘরিয়ায় একজনকে ১ হাজার টাকা ও শহরের নতুন স্টেডিয়াম এলাকায় একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad