Header Ads

  • সংবাদ শিরোনাম

    নিজ উদ্যোগে জীবানুনাশক স্প্রে করছেন এলএস.পি মিজানুর রহমান


    ইসমাইল হোসেন,মোংলা,(বাগেরহাট), প্রতিনিধিঃ 

    করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমন মোকাবেলায় গ্রাম হাট বাজারে জীবানু নাশক স্প্রে করা হচ্ছে। ১লা এপ্রিল বুধবার সকাল ৭টায় বাগেরহাট জেলার মোংলা উপজেলার  ৪নং মিঠাখালী ইউনিয়নের মিঠাখালী বাজারের প্রধান সড়কে,বাজারের বিভিন্ন ফটকে এবং গুরুত্বপূর্ন স্থানে রাস্তায় এই স্প্রে করা হয় উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের মিঠাখালী ইউনিয়নের প্রাণি সম্পদ কর্মী এলএস.পি মিজানুর রহমান এর নেতৃত্বে। এ সময় তিনি বলেন- বর্তমান সময়ে সারা বিশ্বে করোনা ভাইরাস  (কোভিড-১৯) মহামারী আকারে ধারন করছে। সারা দেশে এই ভাইরাস প্রতিরোধ সরকারের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। তাই নিজ উদ্যোগে আমি স্প্রে প্রদান করছি।#

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad