Header Ads

  • সংবাদ শিরোনাম

    হে মহান দয়াময় আসন্ন পবিত্র শবে বরাতে বাংলাদেশটাকে রহমতে চাদরে ঢেকে দাও- মোঃ আব্দুল খালেক মুন্সী



    স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেন / 

    করোনা ভাইরাস মহামারী দুর্যোগ থেকে নারায়ণগঞ্জে ভয়াবহ আকার ধারণ করেছে। নারায়ণগঞ্জ বাসী বেশি আতঙ্কিত না হয়ে সচেতন হোন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আপনাদের পাশে রয়েছে। নিজে সচেতন হোন আপনি বাঁচুন এবং অন্যকে বাঁচান এই লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মুন্সী এবং তার সুযোগ্য সন্তান ব্যারিস্টার শাহাদাত হোসেন প্রতিনিয়ত অসহায় কর্মহীন গৃহবন্দী মানুষের আর্থিক সহায়তায় এবং খাদ্য সামগ্রী বিতরণ সহ সচেতন হওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছেন ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান এর সকল নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ বাসীকে।মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তিনি আকুল আবেদন জানিয়েছেন, মহামারী করোনা ভাইরাসের এই মহাবিপদের সময় যে সমস্ত ডাক্তাররা জনসেবা থেকে দূরে সরে আছেন তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেয়া হোক এবং বাংলাদেশের গৌরব সেনাবাহিনীর কাছে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক ও নারায়ণগঞ্জে দ্রুত করোনা শনাক্তের ল্যাব প্রস্তুত করা হোক। বাংলাদেশের মানুষের বিশ্বাস আল্লাহর রহমতে তারা এই দায়িত্ব অতীতের ন্যায়-নিষ্ঠার সাথে পালনে সক্ষম হবে। সাথে সাথে তিনি ফতুল্লা মডেল থানার সকল পুলিশ ভাইকে ধন্যবাদ জানান। কারণ ফতুল্লা মডেল থানার প্রতিটি পুলিশকর্মী করোনা ভাইরাস সচেতনতায় নিরলস পরিশ্রম করছেন। তিনি আরো বলেন, হে মহান আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই। হে মাবুদ পবিত্র শবে বরাতের উছিলায় তোমার রহমতের চাদর দিয়ে আমাদের বাংলাদেশটাকে ঢেকে দাও।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad