Header Ads

  • সংবাদ শিরোনাম

    শিবগঞ্জে সরকারি নির্দেশনা উপেক্ষা করে এনজিও কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উম্মুক্ত আদর্শ সমাজ উন্নয়ন সংস্থা

    স্টাফ রিপোর্টার  /

    শিবগঞ্জ উপজেলার সকল সরকারি- বেসরকারি অফিস ছুটি থাকলেও উন্মুক্ত আদর্শ এনজিও শাহাবাজপুর শাখার ম্যানেজার সহ মোট ৬ জন ষ্টাফ নিয়ে অফিসের কাজ অব্যাহত রেখেছেন।

    করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশসহ সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। সেই সময় সরকারির নিয়ম নির্দেশনা উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছে উন্মুক্ত আদর্শ সমাজ উন্নয়ন সংস্থা, শাহাবাজপুর শাখা ভোলামারী অফিসে তাদের কাজ অব্যাহত রেখেছেন।

    সরজমিনে গিয়ে দেখা যায় , অফিসের ভিতরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ছোট ছবি লক্ষ্য করা যায়।

    উন্মুক্ত আদর্শ সমাজ উন্নয়ন সংস্থা শাহবাজপুর শাখা অফিসে কাজ করছেন। অন্যদিকে তাদের অফিসের ভিতরে তারা একসাথে খাওয়া দাওয়ার জন্য রান্না করতে দেখা যায়।

    উন্মুক্ত আদর্শ সমাজ উন্নয়ন সংস্থা শাহবাজপুর শাখার ম্যানেজার তাজউদ্দিন আহমেদ বলেন আমি এরিয়া ম্যানেজার এর নির্দেশে অফিসের কার্যক্রম চালাচ্ছি।

    এ বিষয়ে উম্মুক্ত আদর্শ সমাজ উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার ইসাহাক এর কাছে জানতে চাইলে তিনি বলেন বেতন দেয়া হয়নি ক্লোজিংয়ের জন্য অফিস চালাচ্ছি।

    উন্মুক্ত আদর্শ সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক শহিদুল ইসলাম বলেন, আমি শুনলাম তারা বেতন-ভাতা দেয়ার জন্য অফিস চালাচ্ছে।

    শিবগঞ্জ উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক মঈন আলী বলেন, কোন সংস্থা সকল স্টাফ নিয়ে অফিস পরিচালনা করতে পারবে না।

    বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার কে অবহিত করা হলে তিনি বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad