Header Ads

  • সংবাদ শিরোনাম

    মোহনপুরে ত্রাণের দাবিতে মানববন্ধন



    সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ
    রাজশাহীর মোহনপুর বিদিরপুর গ্রামে ত্রানের দাবিতে ঘরবন্দি দিনমজুরদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানব বন্ধনে শতাধিক মানুষ অংশ গ্রহন করে। ১৩ এপ্রিল,সোমবার সকালে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের শতাধিক মানুষ করোনা ভাইরাসের কারনে সরকারী নির্দেশনা মেনে ঘরে থাকতে গিয়ে অনাহারে দিন কাটছে তাদের । কোন ভাবেই তাদের ঘরে পৌছায়নি সরকারী কিংবা ব্যক্তিগত কোন ত্রান সামগ্রী। পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় আজ তারা ত্রানের আশায় সড়কে নামতে বাধ্য হয়েছে। 

    মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা যায়,তারা দিন আনে দিন খায়। কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের কারনে সরকার তাদেরকে ঘরে থাকতে বলেছে। এমন অবস্থায় তারা ঘরে থাকতে গিয়ে খেয়ে না খেয়ে দিনানিপাত করছে। বর্তমানে তাদের অবস্থা এতটাই খারাপ যে, তাদের কাছে জরুরী ভাবে ত্রান সামগ্রী পৌছে দেওয়া না হলে তারা সরকারী নির্দেশনা অমান্য করে পেটের খাবার যোগাতে আগামিকাল থেকেই কাজের সন্ধানে রাস্তায় নামতে বাধ্য হবে বলে জানা গেছে । 
    ত্রাণের জন্য স্থানীয় চেয়ারম্যন, মেম্বারদের কাছে গেলে তারা যে ত্রান পেয়েছেন তা প্রয়োজনের তুলনায় খু্বই সামান্য হওয়ার তাদের দিতে পারেননি বলে অপারগতা প্রকাশ করেছেন। আগামীতে ত্রান আসলে তাদের দেওয়া হবে বলে বলে বিদায় করে দিচ্ছেন। বর্তমান করোনা সংক্রমনরোধে সরকারি নির্দেশনা মেনে ঘরবন্দি মানুষের মুখে খাবার তুলে দিতে ত্রান সামগ্রী হিসাবে চাল, ডাল, তেল, লবন,আলু,নগদ টাকাসহ নানা রকমের জিনিষ দিচ্ছেন, কিন্তু তাদের কাছে সরকারের দেয়া ঐ সব ত্রান সামগ্রী কোন ভাবেই পৌছায়নি।

    এ ব্যাপারে জানতে চাইলে এলাকাবাসীর মৌগাছি ইউপি কৃষকলীগের ওয়ার্ড সভাপতি লিকায়ত ও মুদি দোকানদার সোহাগ অভিযোগ করে বলেন,ত্রান তো দুরে থাক এই এলাকার সাধারন দিনমজুর মানুষ গুলোকে আজ পর্যন্ত সচেতন করতে কোন পদক্ষেপ গ্রহন করেনি মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

    এ ব্যাপারে মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস বলেন,সরকারের পক্ষ থেকে যতটুকু ত্রান এসেছে তা সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে। যারা ত্রান পায়নি তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে আগামীতে তাদের মধ্য ত্রান বিতরণ করা হবে।

    স্থানীয়রা জানান,করোনা সংক্রমনরোধে বিভিন্ন বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। বিদিরপুর হাটটি উপজেলার উৎপাদিত সবজি বিক্রয়ের প্রধান হাট । তা বন্ধ থাকায় স্থানীয়রা উৎপাদিত সবজি হাটে বিক্রি করতে পারছেন না। ফলে এ অন্চলের লোকজনের মধ্য চরম অভাব দেখা দিয়েছে। মানবন্ধনের মাধ্যমে তারা দাবী করেছেন। তাদের উৎপাদিত সবজি বিক্রয়ের জন্য হাটটি প্রশাসনের মাধ্যমে বসতে দেওয়া হলে তারা সেখানে সবজি বিক্রয় করে  প্রয়োজনীয় বাজার করতে পারতো।

    মানববন্ধনের কথা শুনে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন,জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট লিটন দে, সেনাবাহিনীর টহল টিম,অফিসার ইনচার্জ ওসি মোস্তাক আহম্মেদ,ইউপি চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস,স্থানীয় মেম্বার মেজর।##

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad