ময়মনসিংহের তারাকান্দায় বিএনপি'র ত্রাণ বিতরন
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি /
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি)'র উদ্দোগে আজ সোমবার ২০২০ ইং শতাধিক অসহায় খেটে খাওয়া, হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
আজ গুটা বিশ্ব করোনা ভাইরাস নামক মহামারীতে আক্রান্ত। এরই মাঝে আমাদের বাংলাদেশে ১১৭ জন করোনায় আক্রান্ত, ১২ জনের মতো মৃত্যু, পুরো দেশ লকডাউনে। তাই তারাকান্দা উপজেলার বালিখাঁ সহ কয়েকটি এলাকাতে মানুষজনের প্রতি মানবিক সাহায্য নিয়ে আসলেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
উলামা দলের উপজেলা যুগ্ন আহব্বায়ক মাওলানা মোঃ মোবারক হোসাইন এর বরাত দিয়ে জানতে পারি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহব্বায়ক ও সাবেক তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার নিজে ত্রান সামগ্রী নিয়ে বালিখাঁ ইউনিয়নের পাগুলী, বরইবাড়ি, মাসকান্দা, বালিখাঁ ও ঢাকিরকান্দা গ্রামের লকডাউনে থাকা অসহায় খেটে খাওয়া, হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, সাবান ও মাস্ক বিতরন করেন।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছালাম তালুকদার, বিএনপি নেতা মোঃ জোবায়ের হোসেন তালুকদার, মাইন উদ্দিন,আব্দুল হাই, ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, যুবদল নেতা আশরাফুল আলম, আল আমিন, উলামা দলের উপজেলা যুগ্ন আহব্বায়ক মাওলানা মোঃ মোবারক হোসেনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই