চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার চা বিক্রেতা ও ফেরিওয়ালাদের মাঝে তুলে দিলেন ওদুদ বিশ্বাস
স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ /
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের এই পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন পেশার কর্মহীনদের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার কমিউনিটি ক্লিনিকের সামনে এসব খাদ্যশস্য প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এসব দেয়া হয়েছে। সমাজের দিনমজুর, রিকসা-ভ্যানচালক, পরিবহন শ্রমিক, চায়ের দোকানদার, ভিক্ষুক ও তৃতীয় লিঙ্গের কর্মহীন ৫০টি পরিবারের মাঝে এসব খাদ্যশস্য দেয়া হয়। খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক আবু নাসের পলেনসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। খাদ্যশস্য নিতে আসা ব্যক্তিদের সকলকে সাবান দিয়ে ঘনঘন ২০-২৫ সেকেন্ড ধরে হাত ধোয়া, সামাজিক দুরত্ব বজায় রেখে অবস্থা করা, অতিপ্রয়োজনীয় কারন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার জন্য অনুরোধ জানান অতিথিবৃন্দ। আগামীতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


কোন মন্তব্য নেই