Header Ads

  • সংবাদ শিরোনাম

    কয়রায় এমপি বাবুর পক্ষে অসহায়দের পাশে দাড়ালেন ছাত্রলীগ নেতা রাজু


    কয়রা প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় “আসুন মানুষের জন্য কাজ করি” শ্লোগানে কয়রা পাইকগাছা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু পক্ষে অসহায়দের পাশে দাঁড়ালেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। মহামারী করোনার প্রভাবে যখন সারা বিশ্বের উন্নত রাষ্ট্র গুলো পরাস্থ হয়ে পড়েছে তখন বাংলাদেশ এর বাইরে নয়।

    গত ৩ সপ্তাহেরও বেশি দেশের স্বল্প আয়ের মানুষ গুলো পড়েছে চরম বিপাকে। সরকারি ত্রাণ পৌছানোর আগেই এসব মানুষের পাশে দাঁড়িয়ে অনেকেই দৃষ্টান্ত রাখছেন। এদের মধ্যে মানবতার সেবায় নিজেকে উজাড় করে দিয়েছে ছাত্রলীগ নেতা রাজু। চলমান অসহায় মানুষের ঘরে বাড়ী বাড়ী গিয়ে এমনকি রাতের আধারে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

    ৯ এপ্রিল রবিবার দুপুর ১২ টার দিকে দেয়াড়া গ্রামে বাড়ী বাড়ী গিয়ে খাদ্র সামগ্রী পৌছে দিতে দেখা গেছে ছাত্রলীগ নেতা রাজুর। উক্ত গ্রামের রহিমা জানান, আমার স্বামী ঢাকা থেকে ৭ দিন হলো এসেছে কিন্তু এলাকায় মাইকিং হয়েছে বাইরে থেকে আসলে বাইরে বের হওয়া যাবেনা ১৪ দিন ঘরে থাকতে হবে। ঘরে খাবার নেই ঠিক সেই সময় ছাত্রলীগের ছেলেরা বলছে এমপি সাহেবের পক্ষে আমার বাড়ী এসে খাবার দিয়ে গেছে। যাক ছেলে মেয়েরা আর না খেয়ে থাকবে না। এলাকার অনেকের মধ্যে গুনগুন আওয়াজ, অনেক ছাত্রলীগ দেখেছি কিন্তু বর্তমান ছাত্রলীগের ছেলেদের সেবায় বিগত ছাত্রলীগের অপবাদ ধুয়ে মুছে দেবে। এসময় ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলাম রাজু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আকতারুজ্জামান বাবু ভাইয়ের নির্দেশে আমরা ঘরে থাকা স্বল্প আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ করছি। যতদিন দেশের বর্তমান অবস্তার পরিবর্তন না হবে আমরা ততদিন পর্যন্ত সংকটময় পরিস্থিতি মোকাবেলায় অসহায় মানুষের পাশে আমরা কয়রা উপজেলা ছাত্রলীগ থাকব ইনশাল্লাহ। তিনি আরও বলেন কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও প্রতিদিন গ্রামে গ্রামে অসহায় মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং আমাদের ও পরামর্শ দিচ্ছেন। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা শরিফ, তাইফুর, মামুন, মেহেদী হাসান, আব্দুল্লাহ আল মামুন, বাহারুল, শান্ত, তুফান, মুরাদ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad