Header Ads

  • সংবাদ শিরোনাম

    দেবিদ্বারের রসুলপুরে ৩২০জন মানুষকে খাদ্য সামগ্রী উপহার


    সাইফুল ইসলাম সজিব  দেবিদ্বার প্রতিনিধি / 

    কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩২০জন হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ পেলো খাদ্য সহায়তা। আজ বুধবার দুপুরে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি’র পক্ষ থেকে এসব খাদ্য বিতরণ করা হয়। রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সরকারের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, ইউপি চেয়ারম্যান মো. কামরুল হাছান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য প্রভাষক সাইফুল ইসলাম শামীম, কুমিল্লার উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. নুরুল আমিন, মো. সাদ্দাম হোসেন । 
    এসময় ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানী বলেন, প্রতিটি ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার খেটে খাওয়া মানুষদের তালিকা করে ঘরে ঘরে পৌছানোর কাজ চলছে। রসুলপুরেও খাদ্যসামগ্রী বিতরণ হয়েছে। এর আগে করোনা প্রার্দুভাব থেকে মুক্তির জন্য দোয়া পরিচালনা করে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন আবুল কাশেম ওমানী। এসময় আরও উপস্থিত ছিলেন, ইউপি আ.লীগের সহ সভাপতি ইঞ্জি. জাকির মোল্লা, যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুলহাস সরকার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. তাজু সরকার, গোপাল নগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম সাঈদ, ইউপি আ.লীগের সদস্য মো. বুলবুল আহমেদ চৌধুরী, সৌদি প্রবাসী মো. মোজাম্মেল হক রিয়েল, বিশিষ্ট ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন প্রমুখ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad