নাচোলে সিঁধ কেটে ৭টি গরু চুরি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নয়ন ঘোষ /
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সিঁধ কেটে সাড়ে ৩ লাখ টাকা মুল্যের ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আঁখিলা গ্রামের মৃত সমির আলির ছেলে কৃষক লুৎফর রহমানের গোয়াল ঘরে সিঁধ কেটে এ চুরির ঘটনা ঘটে।
কসবা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কৃষক লুৎফর রহমান জানান, আজ রবিবার সকালে গোয়াল ঘরে গিয়ে সিঁধ কেটে গরু চুরির ঘটনা দেখতে পান। তার ৭ টি গরুর আনুমানিক মুল্য সাড়ে ৩ লাখ টাকা বলে জানান। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ দাখিল করবেন বলে জানিয়েছেন।


কোন মন্তব্য নেই