Header Ads

  • সংবাদ শিরোনাম

    জবি সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়াল পহেলা বৈশাখ উদযাপন

    অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধি / 
    জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র (জবিসাক)বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে ভার্চুয়াল পহেলা বৈশাখ উদযাপন করেছে। জবিসাকের অফিসিয়াল গ্রুপে ভার্চুয়াল পহেলা বৈশাখ উদযাপন করা হয়।

    বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনগুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রই সর্বপ্রথম ভার্চুয়াল পহেলা বৈশাখ উদযাপন করেছে। 

    পহেলা বৈশাখ উদযাপনের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীদের পরিবেশনা মেইলে নেওয়া হয় এবং  পরবর্তীতে তা জবি সাংস্কৃতিক কেন্দ্রের (জবিসাক) গ্রুপে সকলের জন্য উন্মুক্ত করা হয়। এতে বাংলা সংস্কৃতির ভাবধারা ধারণ করে শিক্ষার্থীদের নাচ, গান, আবৃত্তি, বাঁশির সুরসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে বৈচিত্রপূর্ণ উপস্থাপনাকে গুরুত্ব দেওয়া হয়।

    এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সাঈদ মাহাদী সেকেন্দার বলেন, চলমান বৈশ্বিক সংকটে আমরা সকলে ঘরে আছি এবং সেই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডিজিটাল নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়েছেন সেটিকে গুরুত্ব দিয়েই আমাদের উক্ত আয়োজন। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে সকলকে ঘরে থাকার বার্তা দিয়েছি।

    সংগঠনের সভাপতি ফাইয়াজ হোসেন বলেন, জবি সাংস্কৃতিক কেন্দ্রের (জবিসাক) শিল্পীদের আন্তরিকতায় আমরা আমাদের আয়োজনকে একটি সম্পূর্ণ  রূপ দিতে পেরেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র (জবিসাক) বিশ্ববিদ্যালয়ের প্রাণ হিসেবে ছিল,আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে বিশ্বাস করি।আমরা মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের সাথে একই প্লাটফর্মে চলমান সংকটে এক হওয়ার প্রয়াস চালিয়েছি।আমরা আশাকরি সকলে ঘরে থেকে চলমান মহামারী মোকাবেলা করতে সক্ষম হব।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন জবি সাংস্কৃতিক কেন্দ্রের (জবিসাক) সাধারণ সম্পাদক সাঈদ মাহাদী সেকেন্দার।  ফেসবুক গ্রুপে অনুষ্ঠান নিয়ে শিক্ষার্থীদের আশানুরূপ সাড়া লক্ষ্য  করা যায়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad