Header Ads

  • সংবাদ শিরোনাম

    "বরুনার করুণা" - শাবলু শাহাবউদ্দিন

    বড় স্বাদ হয় খেয়ে মরতে বরুনার 
    কী আর হবে এই মহামারী করোনার 
    বড় লোক খেয়ে খেয়ে বলে 
    ত্রাণ সামগ্রী বিতরণ হবে সকালে 
    ওরা করে দল আছে অনেক বল
    খাদ্য আসবে, বরুনা ঝরাবে শুধু অক্ষির জল 
    বরুনা এখন অনেক ক্লান্ত 
    না খেয়ে না খেয়ে বরুনার শরীর এখন শান্ত 
    বরুনা কাজ চায়, কে দিবে কাজ 
    কলকারখানা সব আছে নিস্তব্ধ 
    বরুনার উদর হয় না কেবল ক্লান্ত 
    পানির সাথে উদরে কিছু গেলে হয়তো হবে শান্ত
    বরুনার সংসারে বৃদ্ধ মাতা, পঙ্গু পিতা
    মৃত্যুর সাথে করেছে লড়াই, মৃত্যুর কী দুঃসাহস করেছে বড়াই 
    বরুনার প্রার্থনা খোদাও শুনে শুনছেন না 
    বরুনা এখন মৃত্যু চায় ; মৃত্যু !

    শাবলু শাহাবউদ্দিন 
    ইংরেজি বিভাগের শিক্ষার্থী
    চতুর্থ বর্ষ  
    পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 
    রাজাপুর পাবনা
    বাংলাদেশ ।
    +8801746631125

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad