Header Ads

  • সংবাদ শিরোনাম

    নিজ অর্থায়নে কর্মহীন অসহায় প্রায় ৪০০ টি পরিবারের মানুষের পাশে দাঁড়ালেন- মেম্বার মোঃ রফিকুল ইসলাম


    নিজস্ব প্রতিনিধি, রাহাদ হোসেন / 

    নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন সাদিপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের জনদরদি নেতা মোঃ রফিকুল ইসলাম মেম্বার। তিনি কর্মহীন, গরীব, দুস্থ, অসহায়, দুঃখী মানুষের সেবায় প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন। সত্যি বলতে তিনি মানবতার সেবায় একজন পরম আস্থাভাজন মানুষ।  করোনা ভাইরাস মোকাবেলার জন্য তিনি সাদিপুর ১ নং ওয়ার্ডে গতকাল সকাল ১০.৩০ এর দিকে গরীব, দুস্থ, অসহায়, কর্মহীন, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ঘরবন্দী ৪০০ টি পরিবারকে নিজস্ব অনুদানে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় অসহায় ও দুস্থদের পরিবার প্রতি ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ বিতরণ করেন। মোঃ রফিকুল ইসলাম মেম্বার এর মত একজন জনপ্রতিনিধি প্রতিটি ওয়ার্ডেই প্রয়োজন। খাদ্য সামগ্রী বিতরণের সময় তিনি বলেন, নিজ অর্থায়নে কারো জন্য কিছু করতে পারার মাঝে আনন্দটা একটু বেশিই থাকে। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই আমাকে এ কর্মহীন মানুষগুলোর পাশে এসে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার তৌফিক দান করার জন্য।বিত্তবানদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সকলের সামর্থ্য অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে এই অসহায় দুস্থ্য মানুষগুলোর পাশে এসে দাঁড়ালে প্রতিটি এলাকায় অনাহারে হয়তো কাউকে থাকতে হবেনা। ইতিপূর্বে, তিনি বৃদ্ধ গাড়ি চালক থেকে শুরু করে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ তাই তার ওয়ার্ডের প্রত্যেকটি মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য এখন থেকে অভ্যস্ত হওয়ার পরামর্শ দেন এবং সাধারণ জনগণের মাঝে সুরক্ষা মাস্ক বিতরণ করেন। এ সময় তিনি সকলকে ঘরের বাহিরে বের হলে মাস্ক পরতে বলেছেন এবং প্রবাসীদের ঘরে থাকতে অনুরোধ জানিয়েছেন। প্রতিনিয়তই তিনি  করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। করোনা ভাইরাস জীবাণু থেকে মুক্তি এবং মশক নিধনের জন্য জীবাণুনাশক ঔষধ ছিটিয়েছেন। তিনি সর্বশেষে বলেন, সাদিপুর ১- নং ওয়ার্ডের করোনা ভাইরাস প্রতিরোধে এবং কর্মহীন, গরীব, দুস্থ, অসহায়, নিম্ন ও মধ্যবিত্ত আয়ের ঘর বন্দী মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেবার জন্য সার্বিক সহযোগিতায় তিনি পাশে আছেন এবং থাকবেন। আল্লাহ আপনি আমাদের এ মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করুন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad