Header Ads

  • সংবাদ শিরোনাম

    করোনায় মানুষকে সচেতন করতে কাজ করছে নির্বাহী অফিসার আলমগীর হোসেন


    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নয়ন ঘোষ / 

    চাঁপাইনবাবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন  করোনা ভাইরাস উপলক্ষে গণসচেতনা মূলক মাঠ পর্যাযে কাজ করে যাচ্ছে। জনসাধারণ কে বলছেন কেউ আতঙ্কিত হবেন না। চাঁপাইনবাবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন এলাকা ঘুরে বলেন  করোনা নিয়ে আতঙ্কিত হবেন না।

    তিনি জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন। আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি আপনাদের সেবা দিতে আমরা বদ্ধপরিকর। আমরা সবাই পরিস্কার পরিচ্ছন থাকি, সব মানুষই প্রায় ঘরমুখী।

    শুধুমাত্র নিম্নআয়ের অসহায় মানুষগুলো কোনো না কোনো কারণে রাস্তায় বের হয়। আমরা যারা মাঠ পর্যাযে পুলিশ, কাওকে লাঠি দিয়ে আঘাত করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বুঝিয়ে শুনিয়ে ঘরমুখো করার চেষ্টা করি। আপনাদের অনুরোধ রইল, অপ্রয়োজনীয়তা ছাড়া ঘর থেকে বের হয়েন না।

    করোনা ভাইরাস নিয়ে গুজব না ছড়াতে জনগণকে অনুরোধ করেছি। দূর্যোগের সময় আমরা যারা বিত্তবানরা সবাই গরীব অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানায়। সুপ্ত থাকা মানবিক ফুলগুলোকে এখনই ফুটিয়ে তোলার সময়,নভেল করোনাভাইরাস আল্লাহর রহমতে চলে যাবে ইনশাআল্লাহ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad