দেবিদ্বারে নবীপুর গ্রামে প্রবাসী মুকসুদুল কবিরের অর্থায়নে অসহায় পরিবারের মাঝে খাবারসামগ্রি বিতরণ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের নবীপুর গ্রামের ইতালি প্রবাসী মুকসুদুল কবিরের অর্থায়নে ১০০ টি কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাবারসামগ্রি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩/৪) বিকালে এলাকার যুবসমাজের সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন হাজী মোঃ শাহ আলম, আব্দুল কুদ্দুস মেহের, আঃ হাকিম, আমির, মাসুদ, ইব্রাহীম, মানিক, সাত্তার, জিতু, আবির সরকার প্রমুখ।


কোন মন্তব্য নেই