Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রথম পর্যায়ে ধান কাঁটতে বাইরে যাচ্ছে ২শ শ্রমিক

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:নয়ন ঘোষ  / 
    এবার ধানকাটার জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে নওঁগা জেলায় পাঠানো হলো দুই শতাধিক শ্রমিক কে। সরকারী নির্দেশনা মোতাবেক শনিবার সকালে সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন থেকে ট্রাকযোগে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে এসব শ্রমিকদের পাঠানো হলো নওঁগায়।

    এ উপলক্ষে শনিবার সকালে জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চুনাখালি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে বিশেষ ব্যবস্থায় শ্রমিকদের স্বাস্থ্য পরিক্ষার মাধ্যমে ট্রাকে করে ২ বারে ২শ শ্রমিক কে পাঠানো হয় নওঁগা জেলায়।এর আগে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার উপস্থিত শ্রমিকদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেয়ার পর প্রত্যেকের হাতে সাবান,গামছা ও মাক্স উপহার হিসেবে তুলে দিয়ে ট্রাকে তুলে দেন।চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জিয়াউর রহমান, ওসি(তদন্ত) কবির হোসেন, ওসি(অপারেশন) মিন্টু রহমান এসময় উপস্থিত ছিলেন।

    এদিকে শ্রমিকরা এসব উপহার পাওয়ায় ও এবছর ধান কাটতে যাবার বিশেষ এ উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন। আবার অনেকে কর্মহীন হয়ে পড়ায় সরকারের এ পদক্ষেপে বেশ খুশি।

    ঘোড়াপাখিয়া এলাকার কৃষক আল আমিন জানান, তিনি ৪ বছর আগে একবার ধান কাটতে গিয়েছিলেন।কিন্তু এবছর তার হাতে কোন কাজ না থাকায় এবং সরকার বিশেষ উদ্যেগে স্বাস্থ্য সম্মত ভাবে শ্রমিক পাঠানোর উদ্যোগ নেয়ায় তিনি এবার ধান কাটতে যাচ্ছেন। অপর কৃষক শামিম জানান,তিনি প্রতিবছরই ধান কাটতে যান,কিন্তু এবছর ভিন্ন পরিবেশে তিনি ধান কাটতে যেতে পেরে আনন্দিত।

    দেশের বর্তমান করোনা ভাইরাস বিষয়ক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কৃষি ও ধান কাটা মৌসুমের প্রতি বিশেষ গুরত্ব আরোপ করেছেন। এরই ধারবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রথম দফায় ২শ জন ধানকাটা শ্রমিক পাঠালো জেলা পুলিশ। তবে খুব দ্রুত জেলার ৫ উপজেলা থেকে প্রায় ৫ হাজার শ্রমিক ধান কাটতে পাঠানো হবে দেশের বিভিন্ন জেলায়।

    এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম, পিপিএম (বার) জানান, দেশে দুর্যোগ মুহুর্ত চলছে। অনেকে করোনার কারনে কর্মহীন হয়ে পড়েছে।আবার একই কারনে ধান উৎপাদন এলাকায় শ্রমিক সংকট দেখা দিয়েছে।দেশ বাঁচাতে ও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে মাননীয় প্রধানমন্ত্রী ধান কাটার জন্য শ্রমিক যোগান দেয়ার নির্দেশনা দেয়ায় চাঁপাইনবাবগঞ্জ থেকে তালিকা তৈরী করে দেশের বিভিন্ন অঞ্চলে শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ প্রশাসন। এরই অংশ হিসেবে প্রথম দফায় ২ বারে ২শ ধানকাটা শ্রমিক এবং পরববর্তী আরো শ্রমিক এ জেলা থেকে পাঠানো হবে।তিনি আরও জানান, এ জেলা থেকে প্রায় ৫ হাজার শ্রমিক ধান কাটতে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad