Header Ads

  • সংবাদ শিরোনাম

    খাবারের জন্য ফেসবুকে আর্তনাদ, বাসায় চাল-ডাল নিয়ে হাজির যাত্রাবাড়ী থানা ছাত্রলীগ সভাপতির পক্ষ থেকে

    স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেনঃ- 

    করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে ছুটিতে রয়েছে দেশ। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না নগরবাসী। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

    এমনই পরিস্থিতিতে মঙ্গলবার (৩১ মার্চ) যাত্রাবাড়ীর এক নারী ফেসবুক লাইভে খাবারের জন্য আর্তনাদ করেন। বিষয়টি নজরে আসার পর বুধবার দুপুরে ওই বাসায় চাল-ডাল নিয়ে হাজির হয় ছাত্রলীগ। 

    রাজধানীর যাত্রাবাড়ীর সুতিরখালপাড়ের এক নারী ফেসবুক লাইভে প্রধানমন্ত্রী বরাবর সাহায্যের আবেদন করে লেখেন, ‘আমার স্বামী নেই, তিনটি ছোট ছোট সন্তান নিয়ে না খেয়ে আছি।’

    তার এই আর্তনাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাত ২টায় এই বিষয়টি যাত্রাবাড়ী থানার ছাত্রলীগ এর সভাপতি মোঃ আতিকুর রহমান খান এর নজরে আসে। এরপর ব্যক্তিগত উদ্যোগে ওই নারীর বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

    যাত্রাবাড়ী থানার ছাত্রলীগ এর সভাপতি মোঃ আতিকুর রহমান খান  বলেন, বিষয়টি নজরে আসার পর আমি বুধবার দুপুরে ব্যক্তিগত উদ্যোগে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১কেজি পিয়াজ, ১২ পিস ডিম ও সাবান নিয়ে ওই বাসায় ৪৮ নং ওয়ার্ড কর্মী নাজমুল হাসান কে পাঠায়। সেখানে গিয়ে দেখি ছোট একটি রুমে তিন সন্তান নিয়ে থাকেন ওই ভদ্রমহিলা।

    ওই নারী বলেন, আমি কল্পনাও করিনি ছাত্রলীগ এর পক্ষ থেকে আমার বাসায় চাল-ডাল নিয়ে আসবেন, তাও এত দ্রুত সময়ে।

    তিনি বলেন, ছোট ছেলেটি গর্ভে থাকতেই তাদের বাবা মারা যান। এরপর থেকে অনেক কষ্টে এই তিন ছেলেকে নিয়ে এখানে বসবাস করছি। ছাত্রলীগের  এমন উদারতায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad