Header Ads

  • সংবাদ শিরোনাম

    দেবিদ্বারে লবণের দাম বাড়া নিয়ে গুজব


    মোহাম্মদ উল্লাহ্ ভূইয়া (সোহাগ)ঃ

    লবণের দাম বেড়েছে এমন গুজব ছড়িয়ে পড়ছে দেবিদ্বারে। প্রতি কেজি লবণের দাম ১০০-১২০ টাকা হয়ে যাবে বলে এমন গুজব ছড়াচ্ছে একটি অসাধু চক্র। আইন-শৃঙ্খলা বাহিনী বলছে, এ ধরনের গুজব কেউ ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন গুজবের কারনে সাধারন মানুষ লবন কিনতে প্রতিটি মুদির মালের দোকানে সিরিয়ালে দাড়িয়ে অতিরিক্ত লবন কিনে নিচ্ছে,লবনের দাম বাড়বে এ কথা শনে বিভ্রান্ত হয়ে সাধারন মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। লবণের দাম বেড়ে যাচ্ছে, এমন গুজবে সাধারণ মানুষ লবণ কিনতে ভিড় করছেন বিভিন্ন হাটবাজারেও। এক লবন ক্রেতা একসাথে ২০ কেজি লবন কিনলেন এতো লবন একসাথে ক্রয়ের কারন জানতে চাইলে তিনি বলেন লবনের দাম নাকি বেড়ে যাবে, একারনে পেয়াজের মতো সমস্যায় যেনো না পরতে হয় তাই বেশি করে ক্রয় করে নিলাম।কোথা থেকে এমন খবর পেয়েছেন, এর জবাবে তিনি ‘শুনেছেন’ বলে জানান। এ নিয়ে অনেকের ধারনা এটা একটা নিছকই গুজব। বিভ্রান্তি সৃষ্টি করতে কেউ এ ধরনের গুজব ছড়াতে পারে। স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা বলছেন, সরকার বিরোধী একটি কুচক্রী মহল দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে আড়াল করতে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিক্ষুব্ধ করতে চাচ্ছে। দেশের শান্তিপূর্ণ পরিস্থিতিকে অশান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এসব মিথ্যা বানোয়াট অপপ্রচারের আশ্রয় নিয়েছে একটি রাজনৈতিক মহল। বিঃদ্রঃ আয়োডিন যুক্ত লবন শেষ করার পর এখন বি,এম,সি ভোয়া নাম...

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad