Header Ads

  • সংবাদ শিরোনাম

    দেবিদ্বার রেয়াজ উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষেকের দূর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইত্তেফাক দেবিদ্বার প্রতিনিধি লাঞ্চিত


    মোহাম্মদ উল্লাহ্ ভূঁইয়া (সোহাগ):

    সোমবার দুপুর ১১ টার
    দিকে দৈনিক ইত্তেফাক পত্রিকা,ও আনন্দ টিভির প্রতিনিধি ও দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ ইকবাল হোসেন রুবেল ও ক্যামেরাম্যানসহ রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এর
    বিরদ্ধে স্কুলের ফরম ফিলাপ এর অতিরিক্ত ফি আদায়ের সংবাদ সংগ্রহ ও
    সাক্ষাতকার গ্রহণ করতে গিয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম নিজেই শারীরীকভাবে লাঞ্চিত করেন নির্ভিক ও সাহসিক সাংবাদিক মোঃ ইকবাল হোসেন রুবেলকে।
    সরেজমিনে গিয়ে জানা যায় বিভিন্ন ফান্ডের টাকা আত্বসাত অনিয়ম ও নিয়ম বহির্ভূতভাবে দুর্নীতির নানা অভিযোগ পাওয়া গেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।স্কুলের উন্নয়নের নামেও বিভিন্নক্ষাতে বরাদ্ধের নামে টাকা আত্বসাতের অভিযোগের বিত্তিতে প্রধান শিক্ষকের সাক্ষাতকার নিতে গেলে তার
    কক্ষেই প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্চিত
    করেন। তাৎক্ষণিক এই খবর শুনে দেবিদ্বারের সকল সংবাদিক ও ছাত্রলীগের কর্মীরা ক্ষোভ প্রকাশ করে রাস্তা অবরোধ করে।এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এবিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad