"ভিসিটি’র ১৩তম ব্যাচের অডিশন রাউন্ড সম্পন্ন"
মোঃ শরীফ,স্টাফ রিপোর্টারঃ
ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একমাত্র ও কুমিল্লার অন্যতম সক্রিয় নাট্যসংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)র ১৩তম ব্যাচের অডিশন রাউন্ড আজ সকাল ১০টায় ভিসিটি'র মহড়া কক্ষে সফল ভাবে সম্পন্ন হয়।
উক্ত অডিশন রাউন্ডের শুভ উদ্বোধন ও বিচারকের দায়িত্ব পালন করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সুযোগ্য অধ্যক্ষ ও ভিসিটি’র প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর মোঃরুহুল আমিন ভূইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনও বিচারকের দায়িত্ব পালন করেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড.মোঃ আবু জাফর খান স্যার,এছাড়াও বিচারকের দায়িত্ব পালন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর বিজয় কৃষ্ণ রায়। ভিসিটি’র প্রধান উপদেষ্টা মোঃ মশিউর রহমান ভূঞা, কুমিল্লার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব জনাব শাহজাহান চৌধুরী, ভিসিটি’র শিক্ষক উপদেষ্টা জনাব নিলুফার সুলতানা এবং জনাব মোঃ কবির উদ্দিন আহম্মেদ স্যার, ভিসিটি'র প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন আলম,সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ছাত্র উপদেষ্টা খায়রুল বাশার বাঁধন, ফারহানা আহমেদ,মোঃওমর ফারুক, ছাত্র উপদেষ্টা ফাহিমা আফরোজ এ্যানি,বর্তমান সভাপতি রিপন চৌধুরী আপন,সহ-সভাপতি সোহাগ শান্তনূর,সাধারণ সম্পাদক নূর হোসাইন রাজীব সহ অন্যান্য আরও অনেকে উপস্থিত ছিলেন ।
উক্ত ভিসিটি'র ১৩তম ব্যাচের সদস্য সংগ্রহ ও অডিশন রাউন্ডের আহ্বায়ক ছিলেন ভিসিটি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন, সদস্য সচিব হিসেবে ছিলেন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস গনি ও অর্থ-সম্পাদক সোহাগ মিয়া।
উক্ত অডিশন রাউন্ডের পৃষ্ঠপোষকতায় ছিলেন প্রফেসর মোঃরুহুল আমিন ভূইয়া অধ্যক্ষ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও প্রধান পৃষ্ঠপোষক ভিক্টোরিয়া কলেজ থিয়েটার।
সার্বিক দিক-নির্দেশনায় ছিলেন মোঃ মশিউর রহমান ভূঞা প্রধান উপদেষ্টা, ভিসিটি।
সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন রিপন চৌধুরী, সভাপতি ভিসিটি।
সার্বিক সমন্বয়ে ছিলেন নূর হোসাইন রাজীব , সাধারণ সম্পাদক, ভিসিটি।
পরিশেষে ১৩তম ব্যাচের নতুন সদস্যের ভিসিটির প্রাঙ্গনে স্বাগতম জানিয়ে এবং অডিশন রাউন্ডের সকল বিচারকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ও ভিসিটির ১৩তম ব্যাচেের সদস্য সংগ্রহ ও অডিশন রাউন্ড ২০১৯এর কমিটিকে শুভেচ্ছা জানান। কার্যকরী কমিটির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে অডিশন রাউন্ডের সমাপনী ঘোষণা করেন রিপন চৌধুরী, সভাপতি ভিসিটি।



কোন মন্তব্য নেই