করিমগঞ্জে অতিরিক্ত দামে লবন বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা
মোঃ জনি হোসেন, বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জঃ
করিমগঞ্জ উপজেলা লবনের দাম বৃদ্ধির গুজব ও অতিরিক্ত দামে লবন বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ২,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক নির্বাহী অফিসার জনাব শারমিন সুলতানা,মোঃ জিল্লুর রহমান উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিরাপদ খাদ্য পরিদর্শক করিমগঞ্জ,নেতৃত্বে বিভিন্ন বাজারে ক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে করিমগঞ্জ বাজার ,নিয়ামতপুর বাজার,চামড়া বন্দর, সাকুয়া বাজার থেকে এক লবন ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে ২,০০০ টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত করিমগঞ্জ , নিয়ামতপুর ও চামড়া বন্দর বাজারে অভিযান চালায় এবং ব্যাবসায়িদের তাদের দোকানে বিক্রয় তালিকা মূল্য ও মজুদ পণ্যের তালিকা টাঙ্গানোর নির্দেশ দেন।
এসময় জেলা প্রশাসক জনাব শারমিন সুলতানা, করিমগঞ্জ থানার (ওসি )মমিনুল ইসলাম,মোঃ আশরাফুল আলম, এস আই করিমগঞ্জ পৌরসভা ওপুলিশ প্রশাসন কিশোরগঞ,সহ স্থানীয় লোকজন প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ৷



কোন মন্তব্য নেই