Header Ads

  • সংবাদ শিরোনাম

    ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে "করে দেখাবো''এর উদ্যোগে)চা কেন্দ্রের স্বপ্নযাত্রা শুরু।




    মোহাম্মদ উল্লাহ ভূইয়া(সোহাগ)


    কথায় আছে, পৃথিবী কে গড়তে হলে আগে নিজেকে গড়। সেই কথার প্রতিফলন ঘটাতেই চা কেন্দ্র সামাজিক সংগঠনের আজ থেকে পথচলা শুরু। চায়ের কাপে তরুনদের কম ই দেখা যায়।
    তবে আশার বাণী হল, একদল তরুন একদিন চায়ের কাপে চুমুক রেখেই মাথায় চিন্তার জন্ম দিয়েছিলো নতুন কিছু করার। এইত, তাদের আর থামানোর কে আছে? তরুন বলে কথা ঐ দিন থেকে শুরু হল পরিকল্পনা। অবশেষে সকল প্রচেষ্টা গুলো এক করে আজ রোজ মোঙ্গলবার ২৬ নভেম্বর বিকাল ৪ টায় জয়পুর আমগাছ তলায় তন্দুরি চা দিয়ে শুভ উদ্ভোধন হয়ে গেলো চা কেন্দ্রের কার্যক্রম।

    শুভেচ্ছা বক্তব্য দিয়ে চা কেন্দ্রের শুভ উদ্ভোধন করেন চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক সাঈদুজ্জামান সাঈদ ভাই।প্রধান অথিতি ছিলেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের উপজেলা কমিটির সভাপতি মোঃ কাউছার হায়দার,সহ সভাপতি আনোয়ার সাদ্দাত ও দেবিদ্বার গোমতী আবাসিক এলাকার গোমতী কফি হাউজের প্রতিষ্ঠাতা মোঃ রুহুল আমিন,মোঃ ডে সুমন,সোয়ারফ হোসেন সোহাগ,রিপন দত্ত,কবির হোসেন সহ এলাকার ছোট বড় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

    চায়ের তালিকায় দেবিদ্বার উপজেলায় অনেকে অনেক নাম শুনলেও নতুন সংযোজন হলো সাঈদ ভাইয়ের তন্দুরি চা। এই ধরনের চায়ের নামটা দেবিদ্বার উপজেলাবাসির কাছে নতুন হলেও এই তন্দুরি চা সবার কাছে বেশ জনপ্রিয় হবে এই আশাবাদী চা কেন্দ্রের উদ্যোগতা সাঈদ ভাইয়ের।

    এবার জেনে নেওয়া যাক কীভাবে তৈরি হয় তন্দুরি চা। মাটির চায়ের কাপ কয়লার আগুনের আঁচে পোড়ানো হচ্ছে। তারপর লাল হয়ে উঠলে সেটিকে একটি বড় পাত্রের উপর রাখা হচ্ছে। পাত্রে বানানো চা তুলে এনে ফেলা হচ্ছে সেই গড়ম চায়ের কাপে। তারপরই খেলা শুরু। বুদবুদ উঠছে। যেন থামতেই চায় না। চায়ের বাষ্পে ঢেকে যাচ্ছে। বুদবুদ ওঠা থামলে পাত্র থেকে চা নিয়ে মাটির কাপে তা পরিবেশন করা হচ্ছে। ভরপুর পোড়া গন্ধে ম-ম করছে চারপাশটা।
    দেবিদ্বারে প্রথম আমদানি করা হয় এই তন্দুরি চা।জয়পুর আমগাছতলায় প্রথম অবস্থায় দু’কাপ চায়ের দাম ৩০ টাকা।

    তবে সাঈদভাইয়ের চা কেন্দ্রে অবশ্য তন্দুরি চা বেশ সস্তা। সেখানে এই চা মিলছে মাটির কাপে। দাম প্রতি কাপ সীমিত সময়ের জন্য ১৫ টাকা।
    তন্দুরি চায়ের কাপে এক চুমুক দিলেই পোড়া মাটির গন্ধে প্রাণ জুড়িয়ে যাচ্ছে চা-প্রেমীদের। চা হিট তন্দুরি চা

    শুভ হোক আগামীর পথ চলা এই কামনা।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad