Header Ads

  • সংবাদ শিরোনাম

    কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, হেলপার নিহত।


    মোঃ তৌহিদ মিয়া ॥

    ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে হেলপার খালেক মিয়া (৪২)  নিহত হয়েছেন।

    এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরো ২ জন। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত খালেক কুষ্টিয়া জেলার লক্ষিপুর উপজেলার তৈলিয়াকান্দি গ্রামের সাহেব আলীর ছেলে। আহত ইউনুছ আলী (৪১) ও লিচু মিয়া (৪৪) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোঃলিয়াকত আলী জানান, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো নং- ১৫-৯১১৯) ছেড়ে আসে। ওই সময় শাহজীবাজার এলাকায় পৌঁছামাত্র ট্রাকের সামনে একটি চাকা পামচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রন হারালে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার খালেক মিয়া নিহত হয়।

    ওসি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad