Header Ads

  • সংবাদ শিরোনাম

    নারী পাচার, বাল্যবিবাহ,যৌতুক এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত।

    ফটোগ্রাফার: সাংবাদিক রাহাদ হোসেন, নারায়ণগঞ্জ



    রাহাদ হোসেন, নারায়ণগঞ্জ ::

    নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের মুন্সীবাগ এলাকার মুন্সীবাগ দারুল ক্বারার ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে গত বৃহস্পতিবার ২৮ নভেম্বর বিকেলে মহিলা সংস্থা নারায়নগঞ্জ জেলা শাখার আয়োজনে নারী পাচার,বাল্যবিবাহ, যৌতুক এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল উঠান বৈঠক।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত।ছিলেন জাতীয় মহিলা সংস্থা নারায়নগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান ও নারায়নগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি, মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রার্থী আব্দুল খালেক মুন্সী, মাদ্রাসাটির প্রিন্সিপাল মোঃ জিয়াউর রহমান সহ আরো উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহিলা আওয়ামীলীগ সভানেত্রী ড.শিরিন বেগম,মহিলা আওয়ামীলীগের মহানগর সভাপতি ও মহিলা সংস্থার পরিচালক ইসরাত জাহান খান স্মৃতি, মহিলা নেত্রী কামরুন নাহার, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী জসিমউদ্দিন,আওয়ামীলীগ নেতা আঃ কাইয়ুম সরকার শাহিন,যুবলীগ নেতা নিশাদ আহমেদ এবং মাদ্রাসাটির সকল শিক্ষকবৃন্দ।

    অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মহিলা সংস্থা নারায়নগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান ও নারায়নগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি দৃঢ়তার সাথে আশ্বাস দিয়ে বলেছেন, দারুল ক্বারার ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের সমস্যা সমাধানের চেষ্টা করে যাবেন। তিনি বলেন,শিক্ষার্থী ও অভিভাবকদের চাহিদা অনুযায়ী একটি নয়া ভবনের জন্যে এমপি শামীম ওসমানকে অনুরোধ করা হবে। শুধু তাই নয়,যতদিন পর্যন্ত নতুন ভবন না হবে ততদিন পর্যন্ত আমি আপনাদের এমপির পেছনে লেগে থাকবো।তিনি আরও বলেন, আজ নারীরাও পিছিয়ে নেই তারাও নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। নারীরা এখন আর অবহেলার পাত্রী নয়।তারা তাদের নিজ দায়িত্বে নিজেকে গড়ে তুলছে তাই নারীদের সব সময় সম্মানের চোখে দেখবেন কারণ নারীরা আমার আপনার সকলের মা হয়। সমাবেশে যোগ দিয়ে সালমা ওসমান লিপি তাৎক্ষনিক পানি সমস্যার সমাধানে নলকূপের ব্যবস্থা করে দেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad