Header Ads

  • সংবাদ শিরোনাম

    দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রায় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।



    এম.জে.এ মামুন।
    বিশেষ প্রতিনিধি কুমিল্লা জেলা।

    কুমিল্লার দেবিদ্বারে উপজেলা যুবলীগের উদ্যোগে ১৩/১১/২০১৯ বুধবার সকাল সাড়ে ১০টায় রেয়াজ উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে নানা আয়োজন এবং বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরবজ্জল সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

    এরআগে, সকাল সাড়ে ৮:০০টা থেকে 
    উপজেলাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে প্লে-কার্ড, ব্যানার ফেস্টুন,  কেপ, গেঞ্জি, জাতীয় পতাকা, দলীয় পতাকা, বাদ্যযন্ত্র বাজিয়ে হাজার হাজার নেতাকর্মীরা রেয়াজ উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত থাকেন। বাধ্যযন্ত্রের তালে তালে মুখরিত হয়ে উঠে, এক পর্যায়ে দেবিদ্বার উপজেলায় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান জনসমূদ্রে রূপ নেয়।

    দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু’র সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানো, কেককাটা, আলোচনা সভা শেষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা যুবলীগের একটি বর্ণাঢ্য র‌্যালী  সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে।

    আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি, বিশেষ অতিথি কুমিল্লা উত্তর জেলা যুবলীগ এর আহবায়ক জনাব বাহাউদ্দিন বাহার, যুগ্ম আহবায়ক সারওয়ার হোসেন বাবু, উপজেলা সেচ্ছাসেবকলীগ এর আহবায়ক জিএস আব্দুল মান্নান মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তরুন উদীয়মান যুবনেতা প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামিম।

    এ সময় রাজী ফখরুল বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ একটি সুসংগঠিত দল। আজকের অনুষ্ঠান প্রমান করে দেবিদ্বার থানা আওয়ামীলীগ এর সকল সংগঠন সু-সংগঠিত আছে। এই কৃতিত্ব কেবল আমার নয়, এই কৃতিত্ব দেবিদ্বার আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের, তীলে তীলে তারা গড়েছে। তিনি বলেন দলে প্রতিযোগিতা থাকবে। বৃহৎ এ দলের ইউনিয়নগুলোয় সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচিত হয়। আমি দেখেছি কিছুদিন আগে প্রতিটি ওয়ার্ডে ইউনিয়নে নির্বাচনের মাধ্যমে প্রতিদ্বন্দিতা করে কমিটি গঠন করা হয়েছে।

    তিনি আরও বলেন একটি মহল রয়েছে যারা প্রতিদ্বন্দিতা প্রতিযোগীতা করে রাজনীতি করতে চায় না। তারা আগের মতো ঘরের চার দেয়ালে বসে তাদের কমিটি করতে চায়। আমি তাদের উদ্দেশ্যে বলব, আপনারা আর ঘুমাবেন না, এবার ঘুম থেকে জেগে উঠেন, দেখেন আমাদের গণ জোয়ার। আমরা যারা দেবিদ্বার থানা আওয়ামীলীগ আছি কেউ ঘুমিয়ে নাই, দেবিদ্বারে কোন অন্যায় আমরা হতে দেবো না। আমরা বঙ্গবন্ধুর দল করি, কারো হুংকার আমাদের দাবাতে পারবে না। আওয়ামীলীগ আজ স্বয়ং সম্পন্ন একটি দলে রুপান্তিত হয়েছে।

    যুবলীগের উপজেলা সভাপতি আবুল কাশেম ওমানী বলেন, যুবলীগ আমার প্রানের সংগঠন। ২০০১সালে রাজনীতিতে এসে ২০০৫ সালের ১৫ই আগষ্ট ত্রি-বার্ষিক সম্মেলনে ব্যলটের মাধ্যমে নির্বাচিত হয়ে দেবিদ্বার উপজেলা যুবলীগের দ্বায়িত্বভার  গ্রহন করি। এরপর দেবিদ্বার উপজেলার সেই খাদঘর থেকে ইষ্টগ্রাম পর্যন্ত ১৬টি ইউনিয়নে দীর্ঘ পনের বছর যাবৎ যুবলীগকে সুসংগঠিত করার জন্য নিরলস ভাবে কাজ করেছি। কখনো প্রতিহিংসার রাজনীতি করিনাই, প্রতিযোগীতা করেছি। যুবলীগ বিশ্বাস করে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য দক্ষ ও যোগ্য যুবশক্তি তৈরি করতে হলে মেধা ও মননভিত্তিক রাজনৈতিক চর্চার কোনো বিকল্প নেই। আমি সেই লক্ষ্যেই কাজ করেছি। এখন আমার যুবলীগ থেকে বিদায় নিতে হবে। আমার দীর্ঘ পথ চলায় কোন কারনে কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আজকের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য যারা সহযোগীতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

    কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বাহাউদ্দিন বাহার বলেন, স্বাধীনতার পর জাতীয় চার মূলনীতি সামনে রেখে আত্মনির্ভরশীল যুব সমাজ গড়ে তুলতে যুবসমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ১৯৭২ সালের ১১ই নভেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এক যুব কনভেনশনে যুবলীগের জন্ম হয়।  যুব আন্দোলনের পথিকৃৎ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি'কে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নির্বাচিত করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই শেখ ফজলুল হক মণি'র নেতৃত্বে যুবলীগের নেতা কর্মীরা দেশ গঠনে আত্মনিয়োগ করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে আসছে। ১৯৮৭ সালে সৈরাচার আন্দোলনে যুবলীগ অগ্রনীভূমিকা পালন করেছে এবং ১০ই নভেম্বর নূর হোসেন এর আত্মহুতির মধ্যদিয়ে বাংলাদেশ সৈরশাষক থেকে মুক্তিপায়। আজ দেবিদ্বারে অনুষ্ঠিতব্য যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রমান করে যুবলীগ অত্যন্ত সু-সংগঠিত, আগামীতেও সু-সংগঠিত থাকবে ইনশাআল্লাহ্।

    এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য জনাবা শিরিন সুলতানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নাজমা বেগম, দেবিদ্বার পৌর আ.লীগ সভাপতি আবুল কাশেম সওদাগর, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ খাজা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক। যুবলীগ নেতা জিএস আবুল খায়ের, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল কাইয়ুম, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগ সদস্য শাহাদৎ হোসেন মিঠু, সাদ্দাম হোসেন, উপজেলা যুবলীগ সদস্য মশিউর সুমন, পৌর যুবলীগ সভাপতি কামরুল খালেদ সুমন, সাধারণ সম্পাদক ওয়াহেদ সরকার, সবেক ছাত্রনেতা আলী আজ্জম সজল, উপজেলা যুব মহিলালীগ নেত্রী শেখ ফরিদা ডলি, উপজেলা ছাত্রলীগ আহব্বায়ক ইকবাল হোসেন রুবেল, জাফরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান সোহরাব হোসেন, রাজামেহার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম , রসুলপুর ইউনিয়ন চেয়াম্যান কামরুল হাছান,আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নোমান সরকার, সাংবািদক ফখরুল ইসলাম সাগর, সাংবাদিক শাহীন আলম, দেবিদ্বার উপজেলা'র সকল ইউনিয়ন যুবলীগ এর সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad