দেবিদ্বারে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার
সাইফুল ইসলাম শিশির, কুমিল্লাঃ
কুমিল্লার দেবিদ্বারে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মিরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার সাইলচর এলাকা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানা যায়,বৃহস্পতিবার সকালে উপজেলার সাইলচর এলাকায় সড়কের পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় জানান, অজ্ঞাত কোন গাড়ির চাপায় ওই ব্যক্তি নিহত হয়ে থাকতে পারে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



কোন মন্তব্য নেই