Header Ads

  • সংবাদ শিরোনাম

    ২২শে ফেব্রুয়ারী মিথিলা-সৃজিতের বিয়ে


    বিনোদন ডেস্কঃ

    বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা। গায়ক ও অভিনেতা তাহসানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আরেক গায়ক ও অভিনেতা জন কবিরের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ায়। এরপর শোনা যায় কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে প্রেম করছেন মিথিলা। আসে বিয়ের ও গুঞ্জন।
    বরাবরই তারা ‘জাস্ট ফ্রেন্ড’ বলে এটি অস্বীকার করেছেন। কিন্তু কলকাতা বা বাংলাদেশ সাম্প্রতিক সময়ে তাদের একসঙ্গে বহুবার পাওয়া গেছে। এমনকি পারিবারিক অনুষ্ঠানেও তারা নিয়মিত উপস্থিত থাকতে দেখা গেছে।

    অবস্থাটা এমন যেন, ধরি মাছ না ছুঁই পানি।
    এক্ষেত্রে তারা নিজেদের অবস্থান পরিস্কার না করলেও তাদের প্রেম অনেকটা প্রকাশ্যেই চলে এসেছে। কিন্তু অনেকের প্রশ্ন ছিল, প্রেম করলেও তারা দুজন কি বিয়ে বন্ধনে জড়াবেন? এবার সেই প্রশ্নের উত্তর মিললো।
    জানা গেছে, আগামী ২২ ফেব্রুয়ারি তারা বিয়ে করতে চলেছেন। সোমবার দুপুরে এমনই খবর ফলাও করে প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

    সৃজিতের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অনেক দিন ধরে সৃজিত ও মিথিলা প্রেম করছেন। সেই প্রেমকে পরিণতি দিতেই ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।

    এ বিষয়ে সৃজিত মুখার্জীর সাথে কথা বলার জন্য যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। কয়েকবার হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি। জানা গেছে, সৃজিত এখন বাংলাদেশে অবস্থান করছেন এবং ঢাকার গুলশান আড়ংয়ে শাড়িও কিনতে দেখা গেছে তাদের।

    সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে মিথিলার ব্যক্তিগত কিছু ছবি ফাঁস হয়ে যাওয়ায় তার সমালোচনায় মুখর হয়ে উঠে চারপাশ। এই ঘটনায় সাইবার অপরাধ বিভাগে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানান মিথিলা। তখন তার পাশে থাকার ঘোষণা দেন সৃজিত মুখার্জি।


    ২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে সংগীতশিল্পী তাহসানকে বিয়ে করেন মিথিলা। তাদের সংসারে আইরা তেহরীম খান নামে এক কন্যাসন্তান রয়েছে। তবে দু’জনের বনিবনা না হওয়ায় ২০১৭ সালের মাঝামাঝি সময়ে বিচ্ছেদে যান তারা।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad