আইকে ইব্রাহীম, বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জনপ্রিয় অনলাইন সিটিভির অনলাইন নিউজ পোর্টাল ctvonline.tv এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (১৮/১১) সোমবার সন্ধ্যায় সিটিভি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধন করা হয়।
সিটিভির সিইও রবিন সাইফ এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক সাংবাদিক আইকে ইব্রাহীম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন নবীনগর থানা অফিসার ইনচার্জ রনোজিত রায়, সাপ্তাহিক মলয়া এর প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, নবীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, সাধারণ সম্পাদক একেএম আসাদুজ্জামান কল্লোল ও অর্থ সম্পাদক প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন, সিটিভির পরিচালক মোঃ আবু কাউসার, প্রভাষক মোঃ ইকবাল হোসেন প্রমুখ।
ctvonline.tv এর প্রকাশক রবিন সাইফ তার শুভেচ্ছা বক্তব্যে আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজকে ctvonline.tv এর প্রধান সম্পাদক, প্রভাষক মোঃ দেলোয়ার হোসেনকে সম্পাদক ও আবু কাউসারকে বার্তা সম্পাদক হিসাবে নাম ঘোষণা করেন।
তাছাড়া স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুলকে প্রধান উপদেষ্টা করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ওসি রনোজিত রায়, মোহাম্মদ হোসেন শান্তি, একেএম আসাদুজ্জামান কল্লোলকে উপদেষ্টার নাম ঘোষণা করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ এ নিউজ পোর্টালের শুভকামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় সিটিভির বিভিন্ন প্রতিনিধি ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই