Header Ads

  • সংবাদ শিরোনাম

    দেবিদ্বার এগারগ্রাম বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর আউটলেট শাখার শুভ উদ্ভোদন - ভোরের কুমিল্লা



    সাংবাদিক এম.জে.এ মামুন।
    কুমিল্লা দেবিদ্বার উপজেলায় অতি পরিচিত সুনামধন্য এগারগ্রাম বাজারে ২৭/১১/২০১৯ তারিখ বুধবার বেলা- ২:০০ ঘটিকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংক আউটলেট শাখার শুভ উদ্ভোদন করা হয়।
    অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানীগঞ্জ শাখা প্রধান জনাব মোঃ মিজানুর রহমান এর সভপতিত্বে বক্তব্য রাখেন  অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান জনাব মোঃ মোশারফ হোসাইন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন ২নং ইউসুফপুর ইউনিয়ন সভাপতি মোঃ শফিকুল ইসলাম, ২নং ইউসুফপুর ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য মোঃ আঃ হাকিম মেম্বার।
    এর আগে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। কোরআন তিলাওয়াত করেন চানঁপুর বাইতুল জান্নাত জামে-মসজিদের ইমাম হাফেজ নূরে আলম। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর কুমিল্লা চকবাজার শাখার সিনিয়র অফিসার মোঃ মাহফুজুর রহমান।
    এ সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমিল্লা জোন এর প্রিন্সিপাল অফিসার মোঃ নাজমুল হোসেন, এগারগ্রাম বাজার এজেন্ট ব্যাংক আউটলেট শাখার উদ্যোক্তা জনাব মোঃ আবুল হোসেন সরকার সুমন সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন। 


    সব শেষে ফিতা কাটা, মিলাদ দোয়া ও তাবারুক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad