Header Ads

  • সংবাদ শিরোনাম

    বাংলাদেশ রিক্সা-ভ্যান চালক শ্রমিক ফেডারেশনের ৫ দফা দাবী বাস্তবায়নে স্মারকলিপি - ভোরের কুমিল্লা

    ছবি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার

    এ,বি,এম,আতিকুর রহমান বাশারঃ


    মরণফাঁদ খ্যাত ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক সংস্কার সহ ৫দফা দবী বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা- ৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলকে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ রিক্সা-ভ্যান শ্রমিক ফেডারেশন কুমিল্লা জেলা কমিটি। এসময় দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান সহ অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    স্মারকলিপি প্রদানকালে আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ রিক্সা-ভ্যান শ্রমিক ফেডারেশ কুমিল্লা জেলা কমিটির সভাপতি মোঃ মমতাজ উদ্দিন মজুমদারের নেতৃত্বে উপজেলা সহ-সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন, দেবীদ্বার পৌর সভাপতি আব্দুল হালিম, সুলতানপুর ইউনিয়ন সভাপতি মোঃ ইদ্রিস মিয়া, ভাণী ইউনিয়ন সভাপতি মোঃ কাউছার হোসেন জহির প্রমূখ।
    স্মারকলিপিতে উল্লেখিত দাবীগুলোর মধ্যে মরণফাঁদ খ্যাত ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জরুরী সংস্কার, উপজেলার ৫টি গুচ্ছ গ্রামের ভাঙ্গাচুড়া ঘর-বাড়ি সংস্কারে টিন সহ মেরামত সামগ্রী বিতরণ, উপজেলার বিভিন্ন খানাখন্দ, ভাঙ্গাচুড়া সড়ক দ্রুত সংস্কার, নিরাপদ এবং যানজট মুক্ত এলাকায় উপজেলার সকল রিক্সা-ভ্যান ও সিএনজি ষ্ট্যাশন নির্মান, উপজেলার ৫ হাজার রিক্সা শ্রমিকের চলাচলে হয়রানী বন্ধ, আটককৃত রিক্সা অবমুক্ত সহ ৫দফা বাস্তবায়নে দ্রুত দাবী জানান।
    এছাড়া মরণফাঁদ খ্যাত ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট অংশের যানজট নিরসন, ভাঙ্গাচুড়া ও খানাখন্দ সড়ক সংস্কারের দাবীতে আগামী রোবার দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তরে মানব বন্ধন, প্রতিবাদ সভা করার ঘোষণা দিয়েছেন,-  বাংলাদেশ রিক্সা-ভ্যান শ্রমিক ফেডারেশ কুমিল্লা জেলা কমিটি।
    এবিএম আতিকুর রহমান বাশার,
    ০১৮১৯৮৪৪১৮২,
    ২৭/১১/১৯ইং

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad