নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মুত্যু
আইকে ইব্রাহীম, বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎপৃষ্টে রুবেল নামে এক ব্যবসায়ী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নবীনগর পৌরসভাধীন টিএন্ডটি পাড়ায় এই ঘটনা ঘটে। জানা যায়, রুবেল উপজেলার বগডহর গ্রামের জহিরুল হকের ছেলে। সে এলমুনিয়াম সামগ্রী ব্যবসা করতো। টিএনটি পাড়া আয়েশা ভবনে গত কয়েকদিন যাবৎ থাই এলমুনিয়ামের কাজ করছিলো রুবেলের দোকানের কর্মীরা। সকালে কাজের তদারকি করতে সেখানে যান রুবেল। হঠাৎ অসাবধানবশতঃ বিদ্যুতের তারের সঙ্গে লাগানো থাকা একটি এলমুনিয়াম পাইপে হাত লাগার সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হন রুবেল। আশংকাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে রুবেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা ও অন্যান্য ব্যবসায়ীরা হাসপাতালে ভিড় জমায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া পড়ে।


কোন মন্তব্য নেই