Header Ads

  • সংবাদ শিরোনাম

    সিলেটে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বিপিএলের ৬টি ম্যাচ

    নিজস্ব প্রতিবেদকঃ
    টাইগারদের ভারত সফর শেষ এখন বাজতে শুরু করেছে বিপিএলের দামাকা।এবার হবে বিশেষ আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এই বিশেষ আসর আয়োজিত হতে যাচ্ছে। যার শুরুটা ৮ ডিসেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে হবে।১১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে গড়াবে মাঠের খেলা। ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ১৭ই জানুয়ারী। বিপিএলের এবারের আসর নিয়ে তৈরী করা হয়েছে সূচী।
    আজ প্রকাশিত হয়েছে সেটি। যেখানে দেখা গিয়েছে আসন্ন বঙ্গবন্ধু বিপিএলের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে।গ্রুপ পর্বের শেষ দিকের ম্যাচগুলোর মধ্যে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে।
    এই ছয় ম্যাচ আয়োজনের জন্য সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন মাঠে গড়াবে খেলা।পরপর টানা তিন দিনই খেলা হবে সিলেটের মাঠে।প্রতিদিন অনুষ্ঠিত হবে দুটি করে ম্যাচ। ম্যাচগুলো থাকবে দিবা-রাত্রির।
    ২রা জানুয়ারী অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ।এরপর যথাক্রমে ৩ ও ৪ জানুয়ারী মাঠে গড়াবে বাকি দুই দিনের ম্যাচ।উল্লেখ্য,সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠের সংস্কার কাজ চলায় বিপিএল আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল।
    এখন আর সেই শঙ্কা রইলো না।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad