Header Ads

  • সংবাদ শিরোনাম

    শিক্ষকতা পেশা থেকে যুবলীগের চেয়ারম্যান


    অনলাইন ডেস্কঃ

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও রাজনীতি থেকে দূরে ছিলেন শেখ ফজলে শামস পরশ। অধ্যাপনা করতেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর করা পরশ এবার যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন।

    যুবলীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির বড় ছেলে হলেন ড.শেখ ফজলে শামস পরশ। তার ছোট ভাই একাধিকবারের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। কংগ্রেসের আগে তাদের দুই ভাইয়ের নাম আলোচনায় থাকলেও তাপস যুবলীগের নেতত্বে আসতে আগ্রহ দেখাননি বলে জানা গেছে। পরে বড় ভাই পরশকেই বেছে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    পরশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটি থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। গত ১০ বছর ধরে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। পরশের বর্তমান বয়স ৫১ বছর।

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারসহ আরও যাদের হত্যা করা হয়েছিল তাদের মধ্যে শেখ ফজলে শামস পরশের বাবা শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা মা আরজু মনিও ছিলেন।
    শুভেচ্ছা ও অভিনন্দন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad