দেবিদ্বারে ভাঙ্গা রাস্তা মেরামতের ৭দিনের আল্টিমেটাম
দেবিদ্বার (কুমিল্লা):
দেবিদ্বার নিউমার্কেট গোল চত্তরে ট্রাফিক সিগনাল ও মোড়ে মোড়ে রিক্সা রাখার ষ্টান্ড এবং কুমিল্লা উত্তর জেলার সকল ভাঙ্গা রাস্তা জরুরী মেরামত,মহা সড়কের পাশে রিক্সা চলাচলের আলাদা সড়ক নির্মানের দাবিতে পথ সভায় ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়।
সোমবার বিকেল ৩টায় দেবিদ্বার নিউমার্কেট চত্তরে এ মানববন্ধন অনুষ্টিত হয়।এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিন দেবিদ্বার সুলতানপুরের শ্রমিক নেতা, জাতীয় জনমুক্তি পার্টির চেয়ারম্যান মোঃ মমতাজ উদ্দিন মজুমদার।
মমতাজ উদ্দিন মজুমদার তার বক্তব্যে বলেন, দেবিদ্বার নিউমার্কেট গোল চত্তরে ট্রাফিক সিগনাল ও মোড়ে মোড়ে রিক্সা রাখার ষ্টান্ড এবং কুমিল্লা উত্তর জেলার সকল ভাঙ্গা রাস্তা আগামী ৭ দিনের মধ্যে মেরামত না করা হলে ৮ম দিন থেকে শ্রমিকরা অনির্দিষ্ট কালের জন্য আন্দোলন শুরু করবেন।
তিনি আরো বলেন, ২০১৬ থেকে ১৯ সাল পর্যন্ত চান্দিনা হাইওয়ে পুলিশ প্রায় ৫৫০০ ব্যাটারী চালিত অটো রিক্সা, অটোবাইক ও সিএনজি রশিদ বিহীন আটক করেছেন। এর মধ্যে ৫০০ ব্যাটারী চালিত অটো রিক্সা ১০,০০০ টাকা করে চাঁদা নিয়ে হাইওয়ে পুলিশ ও পুলিশের সোর্স বিভিন্ন অজুহাত দেখিয়ে চান্দিনার গাড়ী ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে চাঁদার বিনিময়ে গাড়ি ছেড়ে দেয় এবং ১০০০ ব্যাটারী বিক্রি করে দেয়।আমরা চাই আমাদেও রিক্সা ফেরত দেওয়া হোক।
এ সময় তিনি আরও বলেন, সরকারের কাছে আমাদের দাবি রিক্সা চলাচলের জন্য যেন আলাদা সড়ক তৈরি করে দেওয়া হয়।পথসভায় দেবিদ্বারের বিভিন্ন পেশার শ্রমিকদের উপস্থিত থাকতে দেখা যায়।



কোন মন্তব্য নেই