ঢাকা - চট্টগ্রাম মহাসড়কে টহলরত অবস্থায় ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত
অনলাইন ডেস্কঃ
কুমিল্লায় অংশে সদর দক্ষিণে ধনাইতরী এলাকায় ঢাকা - চট্টগ্রাম মহাসড়কে পুলিশের টহল ডিউটির সময় ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় কর্মরত কনেস্টবল নুর হোসেন নিহত হয়েছেন।
সড়ক দুঘটনায় থানার এ এস আই মহসিন মিয়া ও কনেস্টবল ইসমাইল গুরত্বর আহত হয়েছেন । মঙ্গলবার রাত ১০ টায় এ দূর্ঘটনা ঘটে।
কুমিল্লা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিপিএম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ।



কোন মন্তব্য নেই