Header Ads

  • সংবাদ শিরোনাম

    চুরি আতঙ্কে দেবিদ্বার উপজেলাবাসি।


    মোহাম্মদ উল্লাহ্ ভূঁইয়া (সোহাগ)স্টাফ রিপোর্টারঃ

    চুরি আতঙ্কে দেবিদ্বার উপজেলাবাসি,
    এক মাস ধরে প্রায় প্রতি রাতে, দিনে কোন না কোন জায়গায় চুরির ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসন দেবিদ্বার পৌর এলাকায় ও ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে পাহারার ব্যবস্থা করা হলেও চুরি থামছে না। এর ফলে চুরির আতঙ্কে ভুগছে পৌরবাসীসহ গ্রামবাসী।

    স্থানীয় সূত্রে জানা যায় দেবিদ্বার পৌরসভা ও উপজেলা ইউনিয়নে এক মাস ধরে চোরের উপদ্রব বেড়ে গেছে। প্রায় প্রতি রাতেই কোনো না কোনো বাসা বাড়িতে ও দোকানে চুরির ঘটনা ঘটছে।
    চোরের উপদ্রবে অতিষ্ঠ বিশেষকরে পৌরবাসি। প্রশাসনসহ রাতে পাহারাদার দিয়ে পাহারা দেওয়ার পরও কিন্তু চুরি থেমে নেই।
    সবশেষ মোঙ্গলবার রাতে কেলজরোডস্থ তাহের ম্যানশনে সিঙ্গাপুরী টেলিকম মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটেছে।প্রায় ১৫ লক্ষ টাকা ও দোকানের মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
    স্থানীয়রা বলেন আগে কখনো এভাবে লাগাতার একেরপর এক চুরির ঘটনা ঘটতে দেখিনি। গত এক মাসে অতিরিক্ত চুরির ঘটনা ঘটেছে। বিষয়টিতে আমরা উদ্বিগ্ন ও আতঙ্কিত।আমরা বিশ্বাস করতে পারছিনা কেলেজ রোডের তাহের ম্যানশনের সামনে প্রতি রাতে নাইটগার্ড থাকার পরও কিভাবে এমন জায়গায় চুরি হয়!!দেবিদ্বারে চুরির ঘটনা নিয়ে আমরা উদ্বিগ্ন। কোনোভাবেই চুরির ঘটনা বন্ধ করতে পারছে না প্রশাসন।একটি সংঘবদ্ধ চক্র এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত কিংবা স্থানীয় কোনো মানুষের সহায়তা নিয়ে একটি চক্র এই কাজ করছে বলে মনে করেন স্থানীয়রা। প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে দ্রুত চুরির বিষয়ে ব্যাবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন উপজেলাবাসি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad