ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে ওষুধ ও প্রাইভেট ক্লিনিক মালিকদের সাথে এন্টিবায়োটিক ও বিবিধ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ অক্টোবর বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে ওষুধ ব্যবসায়ীদের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ না রাখা ও প্রাইভেট ক্লিনিক মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র, চিকিৎসা সরঞ্জামাদি ও যোগ্য চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা নিশ্চিত করা ও চিকিৎসার মানোন্নয়ন এসব বিষয়ে মতবিনিময় করা হয়। সভায় আগামী এক মাস পর মোবাইলকোর্টের মাধ্যমে যেকোনো অনিয়ম প্রতিহত করার কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মেয়র এড. শিব শংকর দাস, ডাঃ আহমদ হোসেন, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন প্রমুখ। এছাড়া স্থানীয় সাংবাদিক ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ, স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই