তীব্র শৈত্যপ্রবাহ নিয়ে আগাম বার্তা জানালো আবহাওয়া অফিস
বিশেষ প্রতিনিধি- হাজী মাহাবুবঃ
দেশের বিভিন্ন জায়গায় ২০১৮ ও ২০১৯ সালের ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা রেকর্ড গড়ে ৪ ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমেছিল ।
এবারও সে আভাস দিচ্ছে আবহাওয়া গতি-প্রকৃতি । আবহাওয়া অধিদফতর জানিয়েছে , জানুয়ারিতে অন্তত দুটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের উপর দিয়ে ।
তাপমাত্রা ৬ ডিগ্রী সেলসিয়াসের নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয় । এছাড়াও দু থেকে তিনটি মূদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের আভাস রয়েছে ।
অর্থাৎ , যে বছরে বৃষ্টিপাত কম হয় সে বছরে তীব্র শীত বেশি হয় । প্রকৃতি যদি এই গতি পরিবর্তন না করে তাহলে শীত হওয়ার সম্ভাবনা বেশি। কেননা , এই বছর মৌসুমে তুলনামূলক কম বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদফতরের উপ- পরিচালক মাহনাজ খাঁন জানান, ২০১৯ সালের ডিসেম্বর শেষার্ধে দেশের উওর, উওর-পূর্বাঞ্চাল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মূদু অথবা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আর রাতের শেষ থেকে সকাল পযর্ন্ত দেশের উওরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশাচ্ছন্ন অন্যত্র কুয়াশা গড়তে পারে ।
এই পূর্বাভাসটি কৃষি মন্ত্রণালয় সহ সংলিষ্ট সব দফতরে পাঠিয়েছে আবহাওয়া অধিদফতর । সারাদেশে শীত নেমে এসেছে হিম ছড়িয়ে। ধীরে ধীরে শীত আরও বাড়বে।
সপ্তাহের শেষ নাগাদ তাপমাত্রা আরও কমবে । গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।




কোন মন্তব্য নেই