Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে ইউএনও'র পিইসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন



    আই কে ইব্রাহীম, বিশেষ প্রতিনিধিঃ

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়নপুর ডি এস কামিল মাদ্রাসা পিইসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম। আজ ১৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে পরীক্ষার ৩য় দিনে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় পরীক্ষা চলাকালীন এ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আউয়াল, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারি অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল, কেন্দ্র সচিব উপাধ্যক্ষ নুরুল আমিন, হল সুপার প্রধান শিক্ষক মোহাম্মদ কাউসার প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার প্রতিটি কক্ষে ঘুরে ঘুরে খুদে পরীক্ষার্থীদের খোঁজ খবর নেন ও সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহ প্রদান করেন। তিনি কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ দেখে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad