Header Ads

  • সংবাদ শিরোনাম

    হরতালের ডাক দিবেন এনসিবি চেয়ারম্যান- কাজী ছাব্বির

    নাঈমুর আবরার রাহাতের মৃত্যুর দায়ে প্রথম আলো ও কিশোর আলো’র সম্পাদক মতিউর রহমান এবং আনিসুল হককে গ্রেফতারের দাবীতে প্রথম আলো পত্রিকা অফিসের সামনে মানববন্ধন করেছে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি)। নাঈমূল আবরার রাহাত বিদ্যুৎ পিষ্ট হওয়ার পরেও তাকে পাশ্ববর্তী সোহরাওয়ার্দী হাসপাতালে না নিয়ে সময়ক্ষেপন করে বিলম্বে মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে নেওয়ায় যথাসময়ে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবী করে মানববন্ধনে বক্তারা বলেন নাঈমুল আবরার রাহাতের মৃত্যুর জন্য প্রথম আলো ও কিশোর আলো’র কর্তৃপক্ষই দায়ী। তাদের অব্যবস্থাপনা ও অবহেলায় তার মৃত্যু হওয়ায় সম্পাদক মতিউর রহমান এবং আনিসুল হককে আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এনসিবি।
    মানববন্ধনে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি)’র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা- ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর) সভাপতির বক্তব্যে বলেন, নাইমুল আবরার রাহাতের মৃত্যুর জন্য প্রথম আলো এবং কিশোর আলো’র কর্তৃপক্ষ তাদের দায় কোনভাবেই এড়াতে পারেনা। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে সম্পাদক মতিউর রহমান এবং আনিসুল হককে দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন। দায়ী ব্যাক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনলে এনসিবি’র নেতা কর্মীরা প্রথম আলো ও কিশোর আলো’র অফিস ও ছাপাখানা ঘেরাও এবং ঢাকা শহরে হরতালের মতো কঠিন কর্মসূচী ঘোষনা করবে পাশাপাশি এই কর্মসূচীতে কোন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সরকারকেই বহন করতে হবে বলে হুশিয়ারী করেন এনসিবি’র চেয়ারম্যান।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad