Header Ads

  • সংবাদ শিরোনাম

    তিতাস উপজেলায় ভুয়া এতিমখানা নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

    এম,জে,এ মামুন:
    কুমিল্লা জেলার তিতাস উপজেলায় ভূয়া এতিমখানা’র নামে স্থানীয় প্রভাবশালী মহল প্রতি বছর লক্ষ লক্ষ টাকা সরকারী অনুদান আত্মসাৎ করছে বলে খবর পাওয়া গেছে ।
    খুজনিয়ে জানা যায় কুমিল্লার তিতাস উপজেলা’র “দুধঘাটা নূরে মোহাম্মদী (সাঃ) দাখিল মাদ্রাসা ও হাফেজিয়া এতিমখানা” নামে একটি ভূয়া এতিম খানা রয়েছে। যাহার রেজিঃ নং- “এতিম রেজিঃ কুমিঃ ৫৫৩/৯৫”। এই কথিত এতিমখানা’র নামে স্থানীয় সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব অবহেলার কারনে সমাজকল্যাণ মন্ত্রনালয় থেকে ক্যাপিটেশনের নামে বছরের পর বছর হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
    সরেজমিনে তদন্ত করে জানা যায় ওই প্রতিষ্ঠানে কখনোই জাতীয় পতাকা উত্তোলন করা হয়না। কোন জাতীয় দিবস পালিত হয়না। যেই ৪/৫ জন এতিম রয়েছে তাদের খাবার দাবার অত্যন্ত নিন্ম মানের। কতৃপক্ষ ভূয়া শিশুদের তালিকা এবং ভূয়া ঠিকানা ব্যবহার করে অবৈধভাবে ২৭ জনের নামে বিগত বছরগুলোতে ৬ মাস অন্তর অন্তর হাতিয়ে নিয়েছে ১লাখ ৬২ হাজার টাকা করে। যা প্রতি ১বছরে দাঁড়ায় ৩লাখ ২৪ হাজার টাকা।
    এতিমখানা কর্তৃপক্ষের নিকট এ বিষয়ে জানতে চাইলে ক্রাইম পেট্রোল বিডিকে বলেন আমাদের এখানে মূলত ৪/৫ জন এতিম শিশু রয়েছেন, যার প্রমাণ সংবাদকর্মীদের ভিডিও ফুটেজে সংরক্ষিত রয়েছে। তাদের প্রতিষ্ঠান যেন কোন ক্ষতিগ্রস্থ না হয় এবং সমাজসেবা অধিদফতরের ক্যাপিটেশন যেন বাতিল হয়ে না যায় সে জন্য মোটা অংকের টাকার বিনিময়ে সাংবাদ কর্মীদের ম্যানেজ করে বিষয়টি ধামা চাপা দিতে ব্যস্ত হয়ে যান। চেষ্টায় ব্যর্থ হয়ে ঘটনা স্থলে উপস্থিত সাংবাদিকদের লাঞ্চিত ও বিভিন্ন স্থান থেকে প্রভাবশালী লোক দ্বারা মোবাইল ফোনে হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেন।
    তবে সমাজসেবা অধিদফতর আবেদনের সাথে সংযুক্ত ভূয়া নামধারী শিশু এবং ভূয়া ঠিকানা সম্বলিত তালিকা যাচাই বাছাই না করেই কিভাবে ওই কথিত এতিমখানাকে রেজিষ্ট্রেশন নম্বর দিয়েছেন এবং বছরের পর বছর লাখ লাখ টাকা ক্যাপিটেশন দিয়েছেন প্রশ্ন রয়েছে জন মনে। এ বিষয়ে ক্রাইম পেট্রোল বিডি নিউজের তদন্ত মূলক কার্যক্রম চলমান রাখবেন বলে আশা প্রকাশ করেছেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad