Header Ads

  • সংবাদ শিরোনাম

    সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি চক্ষু সেবা অনুষ্ঠিত - ভোরের কুমিল্লা

    ছবি: সাংবাদিক মোঃ শরীফ

    মোহাম্মদ শরীফ।।

    সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় মাঠে দিন ব্যাপী এই চিকিৎসা সেবা আয়োজিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গর্ভনর ও কুমিল্লা জেলা সমিতির সভাপতি লায়ন মোহাম্মদ কবির উদ্দিন।

    দেবিদ্বার উপজেলার দুস্থ ও গরীব রোগীদের জন্য ক্যাম্পটি আয়োজন করেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কবির হোসেন। দিন ব্যাপী রোগীদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা প্রধান করা হয়। চিকিৎসা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এসময় বক্তারা দেশের স্বাস্থ্য সেবা ও জনগনের স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন সুবিল ইউনিয়ন বিভিন্ন শ্রেণীর রাজনৈতিক নেতাকর্মী সহ আমন্ত্রিত বিশিষ্টজন। চক্ষু চিকিৎসা ক্যাম্পে তিন শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করা হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad