Header Ads

  • সংবাদ শিরোনাম

    কু‌মিল্লায় সিপিবি’র পদযাত্রা


    অনলাইন ডেস্ক:
    দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো-এই ডাক দিয়ে ১ নভেম্বর থেকে মাসব্যাপী সারাদেশের জেলা-উপজেলায় পদযাত্রা শুরু করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

    তারই অংশ হি‌সে‌বে কু‌মিল্লার বু‌ড়িচং উপ‌জেলায় পদযাত্রা অনু‌ষ্ঠিত হয়।
    পদযাত্রায় উপ‌স্থিত ছি‌লেন সি‌পি‌বির প্রে‌সি‌ডিয়াম মেম্বার কম‌রেড আব্দুল্লাহ আল ক্বা‌ফি রতন, জেলা সাধারন সম্পাদক কম‌রেড প‌রেশ কর সহ স্থানীয় নেতৃবৃন্দ। পদযাত্রা কা‌লিন সমা‌বে‌শে বক্তাগণ ব‌লেন, গণতন্ত্রহীন উন্নয়নের ফলে দেশে কর্তৃত্ববাদ, রাষ্ট্রীয় সন্ত্রাস, লুটপাট, গোষ্ঠীতন্ত্র ও মাফিয়াতন্ত্র কায়েম হয়েছে। দেশের ৯৯% মানুষকে অধিকারহীন ও তাদের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে উন্নয়নে লুটপাট, বৈষম্য-শোষণ বাড়ছে। ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে।

    সামান্য পেঁয়াজ সি‌ন্ডি‌কে‌টের কা‌ছে আজ দেশবাসী জি‌ম্মি হ‌য়ে প‌রে‌ছে। এসকল দু:শাস‌নের অবসান ঘটা‌তে সি‌পি‌বির লাল পতাকাত‌লে দে‌শের মানুষ‌কে সম‌বেত হ‌য়ে মেহন‌তি মানু‌ষের রাস্ট্র কা‌য়েম করতে হ‌বে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad