Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন



    ডেস্ক রিপোর্ট:
    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছলিমগঞ্জ বাজারে আজ সোমবার আল-বাহরাইন মার্কেটের ২য় তলায় ব্যাংকিং সুবিধাকে এখন মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষে “ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড” এর এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর কুমিল্লা জোনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মোঃ মোশারফ হোসাইন। সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ সোলাইমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লাঙ্গলকোট পৌরসভার মেয়র আব্দুল মালেক, ছলিমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম, ছলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাইনুল হক সিকদার, বড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লুৎফর রহমান লাল মিয়া, ছলিমগঞ্জ ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মমিনুল হক, স্বনির্ভর নির্বাহী পরিচালক এস.এম. শাহিন, নবীনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ.কে.এম আসাদুজ্জামান কল্লোল, স্বপ্নতরীর নির্বাহী পরিচালক মোঃ তাহের উদ্দীন ভূইয়া প্রমুখ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad