বাংলাদেশ আওয়ামী অনলাইন লীগ কুমিল্লা জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
এম.জে.এ মামুন।
বাংলাদেশ আওয়ামী অনলাইনলীগ কুমিল্লা জেলা শাখার উদ্দ্যোগে এক জরুরী আলোচনা সভা, জেলাস্থ বিভিন্ন থানা কমিটির অনুমোদন ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
ওই সময় কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জেলা সভাপতি মন্জিল আহাম্মেদ, জেলার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ জেলাস্থ বিভিন্ন থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্জিল আহাম্মেদ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী ও অনুপ্রানীত হয়ে সারা বিশ্বের ফেসইবুকে অনলাইন মুজিব সেনাদের সমন্ময়ে গঠিত আমাদের সংগঠন "বাংলাদেশ আওয়ামী অনলাইন লীগ"। মুজিব আদর্শের ত্যাগী সৎ নিষ্ঠাবান কঠোর পরিশ্রমী দেশ প্রেমিক মুজিব সৈনিকদের সমন্বয়ে গঠিত।
কয়েক বছর যাবৎ আমাদের কেন্দ্রীয় সভাপতি মোঃ কামাল হোসাইন এর নেতৃত্বে Bangladesh awami fb league সহ কয়েকটি গ্রুপ পেইজের মাধ্যমে অনলাইনে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও সুশাসনের বার্তা দেশ-বিদেশে সর্বস্তরের জনগনের কাছে তুলে ধরছে এবং বিএনপি জামাতীদের অপপ্রচারের বিরুদ্ধে দাতঁ ভাঙ্গা জবাব দিচ্ছে। বাংলাদেশ উন্নয়নের প্রচার প্রসারে সদা জাগ্রত অনলাইন ও অফলাইনে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয়ে দেশ গঠনে ভূমিকা রাখছে বাংলাদেশ আওয়ামী অন লাইন লীগের মুজিব সৈনিকেরা।
তিনি আরও বলেন আমরা নিজের খাইয়া নৌকা করি। কোন ব্যক্তিগত উচ্চাকাংখা নিয়ে কাজ করছি না, সম্পূর্ন স্বেচ্ছা স্বপ্রনোদিত হয়ে নিজেদের মেধা অর্থ ও সময় ব্যয় করে দলের প্রচারে কাজ করছি। আমরা দলীয় সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্ঠা জনাব সজিব ওয়াজেদ জয় মহোদয়ের সুদৃষ্টি সহযোগিতা এবং সমর্থন পেলে দলের জন্য আরো ব্যাপক ভূমিকা পালন করতে পারবো ইনশাআল্লাহ্।
এ সময় বাংলাদেশ আওয়ামী অনলাইন লীগের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি জনাব মনজিল আহমেদ নবগঠিত কমিটির সকল সম্মানিত সদস্যদের মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মুজিব আর্দশের ত্যাগী নেতা কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে কুমিল্লা জেলা আওয়ামী অন লাইন লীগে জেলা কমিটিতে অন্তরভুক্ত সকল নেতা কর্মীদের বরন করে নেন।



কোন মন্তব্য নেই